৩৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারত

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দুটি বাংলাদেশি ট্রলার আটক করে। এ সময় আটক করা হয় দুটি ট্রলারে থাকা ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ এএম

৩৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারত। বুধবার আন্তর্জাতিক সমুদ্রসীমা পেরিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়।

সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দুটি বাংলাদেশি ট্রলার আটক করে। এ সময় আটক করা হয় দুটি ট্রলারে থাকা ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে।

আটক বাংলাদেশিদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ করা হয়েছে। কোস্টগার্ড বুধবার বিকেলে তাদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়।

প্রতিবেদন বলছে, ভারতীয় জলসীমায় ঢুকে মাছ ধরা ট্রলার দুটির নাম– সাবিনা-১ এবং রূপসী সুলতানা। সাবিনা-১ ট্রলারটিতে ১১ জন এবং রূপসী সুলতানা ট্রলারে ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবী ছিলেন।

পুলিশ জানিয়েছে, আটক জেলেদের অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বৃহস্পতিবার কাকদ্বীপ আদালতে তোলা হবে সবাইকে।

 

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
শেখ হাসিনার দেশে ফেরার নথি ভারত বা বাংলাদেশ সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর