চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিরাপত্তা শঙ্কায় এবার চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টারের (আইভেক) কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে। 

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম

নিরাপত্তা শঙ্কায় এবার চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টারের (আইভেক) কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে। 

রোববার ভারতীয় ভিসা কেন্দ্রের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, চট্টগ্রামে সাম্প্রতিক নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

বার্তায় আরও বলা হয়, পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা সেন্টার পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হবে।

সম্প্রতি ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছিল দেশটির হাইকমিশন। তখন বার্তায় বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বাভাবিক কার্যক্রম ফের শুরু করে ঢাকাস্থ ভারতীয় ভিসা সেন্টার।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে কদিন ধরে যে টানাপোড়েন চলছে, তা নিয়ে বার্তা এসেছে দু পক্ষেই। দুই দিনের ব্যবধানে দুই দেশের হাইকমিশনারকে তলবের ঘটনাও ঘটেছে। 

স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত...
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
বাংলাদেশ এবং ভারত দুটিই স্বাধীন সার্বভৌম দেশ। কেউ বড় কিংবা ছোট নয়, সবাই সমান। এর ওপর ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। আজ সোমবার সচিবালয়ে...
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর