‘নিরাপদ খাদ্যের পরীক্ষার জন্য নেই নিজস্ব ল্যাবরেটরি’

খাবার কতটা নিরাপদ তা পরীক্ষার জন্য নিজস্ব ল্যাবরেটরিই নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। প্রতি বছর দেশে বিপুল খাদ্যপণ্য আমদানি হলেও তার মান যাচাই করার সক্ষমতা নেই সংস্থাটির। এ অবস্থায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম

খাবার কতটা নিরাপদ তা পরীক্ষার জন্য নিজস্ব ল্যাবরেটরিই নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। প্রতি বছর দেশে বিপুল খাদ্যপণ্য আমদানি হলেও তার মান যাচাই করার সক্ষমতা নেই সংস্থাটির। এ অবস্থায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।

সোমবার রাজধানীর ফার্মগেটে এক সেমিনারে এসব কথা জানান সংস্থাটির চেয়ারম্যান। আর টেকসই সুফল পেতে সবার সহযোগিতা চাইলেন খাদ্য উপদেষ্টা।

২০১৫ সালে গঠন করা হয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গবেষণা ও নিয়ন্ত্রণের মাধ্যমে আমদানি, রপ্তানি ও দেশে উৎপাদিত খাদ্য নিরাপদ করা সংস্থাটির কাজ। তবে প্রতিষ্ঠার ১১ বছরেও সেই কাজ সঠিকভাবে করতে পারছে না তারা। জাতীয় নিরাপদ খাদ্য দিবসের এই সেমিনারে উঠে আসে নানা সীমাবদ্ধতার কথা। 

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জাকারিয়া বলেন, সংস্থাটির চেয়ারম্যান বলেন, কাজ করার অনেক সুযোগ থাকলেও নানা কারণে তা কঠিন হয়ে পড়েছে। দক্ষ জনবলের অভাবের পাশাপাশি নেই মান নিয়ন্ত্রণের জন্য নিজস্ব ল্যাবরেটরি। পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত ভেজালবিরোধী অভিযানও চালানো যাচ্ছে না। 

মো. জাকারিয়া বলেন, ‘কোন ফাকে কি ভেজাল আসে আমরা সেটাও জানি না। খাবের রং নির্নয় করতে পারি না। দু একটি খাদের রং যাচাই করতে পারলেও অধিকাংশ খাবারের রং টেস্ট করার পদ্ধতি এখনও আমাদের নেই। আমি অনুরোধ করব, ভেজাল শনাক্তের পদ্ধি বৃদ্ধি করতে হবে।’

ক্রমবর্ধমান চাহিদা মেটাতে খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে জোর দেন খাদ্য উপদেষ্টা। সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার তাগিদও দেন তিনি। 

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘আমাদের যেকোনো খাদ্যের নিরাপদ থাকে সে ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করতে হবে, এটি অন্য কেউ সেটা করে দেবে না।’

এ সময় নিরাপদ খাবার সম্পর্কে সচেতনতা বাড়াতে সঠিক গবেষণার আহ্বানও জানান এই উপদেষ্টা।

রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ সোমবার গুলশানস্থ কাতার দূতাবাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন স্থানীয়...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে বীর উত্তম খেতাবে ভূষিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের প্রতি আহ্বান জানিয়েছেন রাওয়া চেয়ারম্যান ব্রিগ. জেন. (অব) আব্দুল হক। 
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্টবেঙ্গল রেজিমেন্ট যদি বিদ্রোহ না করতো তাহলে বাংলাদেশ এখনও পাকিস্তানই থাকত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর