পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে প্রথমবারের মতো ঢাকায় বৈঠকে বসেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন।
রোববার বেলা ১১টার দিকে মন্ত্রণালয় পৌঁছান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই শীর্ষস্থানীয় বাংলাদেশি কূটনীতিকের সাথে বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয়, ট্যারিফ ইস্যুসহ সব কিছুই আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকে রোহিঙ্গা ইস্যু যেমন প্রাধান্য পাবে তেমনি জাতীন নির্বাচন, নির্বাচনকালীন নিরাপত্তাসহ সব কিছুই নিয়েই কথা হওয়ার কথা রয়েছে।



