যুক্তরাজ্য ও বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ কেনার চুক্তি সই 

বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সঙ্গে জি-টু-জি চুক্তির আওতায় সাবেক ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ কেনা হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা, গবেষণা ও ব্লু-ইকোনমিতে নতুন সম্ভাবনা।

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের (জি-টু-জি) চুক্তির আওতায় সার্ভে জাহাজ কেনার চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ রোববার নৌ সদরদপ্তরে ১টি ‘অফ দ্য শেলফ’ হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল কেনার জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর যুক্তরাজ্যের পক্ষে ব্রিটিশ হাইকমিশনের সারাহ কুক, যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

চুক্তির আওতায় যুক্তরাজ্যের সাবেক ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ ইকো শ্রেণির একটি হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভে জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। জরিপ কার্যক্রম, মানবিক সহায়তা এবং দুর্যোগ-প্রতিক্রিয়া মিশনে দীর্ঘদিনের সেবার জন্য পরিচিত এই জাহাজটি বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সক্ষমতা, বৈজ্ঞানিক গবেষণার সুযোগ তৈরি করবে এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ গবেষণা সহায়তা দেবে।

এই জাহাজ সংযোজনের মাধ্যমে দেশের সামুদ্রিক জরিপ, নৌ-নেভিগেশন সহায়তা, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা এবং ব্লু-ইকোনমি কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ধারাবাহিকতায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর