দুই দেশকে নিরাপদ ও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিষ্টেনসেন।

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

দুই দেশকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিষ্টেনসেন। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। 

ঘন্টাব্যাপী সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি রাষ্ট্রদূত। তবে আলোচনা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই সৌজন্য সাক্ষাতের বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ মিশন প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফান্স, ডেনমার্কসহ ৮টি দেশের রাষ্ট্রদূতরা। ইইউ প্রতিনিধি দল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকগুলোতে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। 

বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর