ইবনে সিনার শীর্ষ পদে নিয়োগে ধর্মীয় ও লিঙ্গ বৈষম্য কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে নির্বাহী বা জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধু মুসলিম ও পুরুষদের আবেদন চেয়ে দেওয়া চাকরির বিজ্ঞপ্তিতে লিঙ্গ ও ধর্ম ব্যতিরেকে বৈষম্যহীন নিয়োগ নীতি কেন লঙ্ঘন হয়েছে বলে ঘোষণা করা হবে না, তা জানতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ সোমবার এ-সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

একই সঙ্গে সরকারি-বেসরকারি সব কর্মস্থলে বৈষম্যহীনভাবে চাকরির নীতিমালা তৈরি ও বাস্তবায়নের জন্য কেন আদেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে ওই রুলে।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস গত ২৬ জানুয়ারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে প্রতিষ্ঠানটির নির্বাহী ও জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধু পুরুষ ও মুসলিম ব্যক্তিদের আবেদন করতে বলা হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিকে বৈষম্যমূলক দাবি করে হাইকোর্টে রিট করেন আইনজীবী অনামিকা নাহরিন। 

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছে মহানগর দায়রা জজ আদালত
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুইটি রিটই খারিজ করার পর আপিল হলেও কালকের নির্বাচনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রাজধানীর বনানী থানায় করা জুলাই হত্যাচেষ্টার সর্বশেষ মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন বহাল রয়েছে আপিল বিভাগে। সোমবার তাঁর জামিনের ফলে মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন...
সরকারি হাসপাতালের পাশাপাশি দেশের সব বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে বাধ্য বলে রায় দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে নির্দেশনা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে প্রজ্ঞাপন...
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকা যানজট মুক্ত রাখতে ও আগত...
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ও তৎপরতা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের এমন কোনো সামরিক উপস্থিতি মেনে...
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে ভারতে থাকা ইরানের হায়দরাবাদ কনস্যুলেটের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট। তাদের মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর