রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুই রিটই খারিজ, ভোটে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুইটি রিটই খারিজ করার পর আপিল হলেও কালকের নির্বাচনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:৫৬ পিএম

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুইটি রিটই খারিজ করার পর আপিল হলেও কালকের নির্বাচনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, বাস্তবতা বিবর্জিত এসব রিটের কারণে উল্টো রিটকারীদের আদালতের জরিমানা করার জন্য শুনানিতে বলেছেন তিনি।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট খারিজ করে দেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। এই রিটে সংসদ সদস্যদের পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও ভোটাধিকার চাওয়া হয়।

রিটকারী আইনজীবী শুনানিতে বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংরক্ষিত নারী আসনের এমপিরা ভোট দিতে পারলে পরাজিত প্রার্থী যারা লাখ লাখ ভোটারদের ভোট পেয়েছেন তাদেরও ভোট দেয়ার অধিকার থাকা উচিত। শুনানি শেষে রিটটি খারিজ করে আদালত। 

এর আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রপতি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটও খারিজ করে দেন হাইকোর্ট।

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ১ বছর ২৬ দিন বন্দি থাকার পর বুধবার বিকেল ৪টার দিকে মুক্তি পান তিনি। তবে আপিল বিভাগের আদেশ...
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়ে তিনি রাষ্ট্রপতি...
বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ৩৫ বছরের মধ্যে এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। একে ঐতিহাসিক বলছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। 
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে নির্বাচনে চূড়ান্ত দুই প্রার্থী– বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের অলি...
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারী নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। 
রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বলে আশা ব্যক্ত করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের এ কথা...
দুই শতাধিক মার্কিন ড্রোন! ইরানের আকাশে আমেরিকার আকাশশক্তি আগুনে ভস্ম। তেহরানের দাবি—দুই শয়ের বেশি ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। যুদ্ধের আকাশে এ যেন ভয়ংকর পাল্টা বার্তা তেহরানের। মার্কিন...
বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। তবে এই নির্বাচনে সাধারণ ভোটারদের ভোট দেওয়ার সুযোগ নেই। জাতীয় সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচন মানেই যে জনগণের সরাসরি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর