একাত্তরের সাথে ২৪ মিলিয়ে ফেললে বড় বিপর্যয় হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে বর্তমান সময়কে মিলিয়ে দেখলে বড় বিপর্যয় হবে বলে সতর্ক করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসাসহ অন্যান্য সুযোগসুবিধা দিতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 

 

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ৭১– এর সাথে ২৪ কে মিলিয়ে ফেললে সেটা হবে আমাদের জন্য বড় বিপর্যয়ের কারণ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘প্রকৃত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল রাজাকার, আলবদর, আলশামস তাদেরও সঠিক তালিকা প্রণয়ন করাটা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বড় চ্যালেঞ্জ।’ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসাসহ অন্যান্য সুযোগসুবিধা দিতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 

একই অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘প্রশাসক হিসেবে আমি বলতে চাই যদি আল্লাহ সুযোগ দেয় এবং মহানগরীর মেয়র হিসেবে যদি আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেন, তাহলে সরকারের পক্ষ থেকে লাগবে না, ঢাকা মহানগরের সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি সিটি করপোরেশন নেবে।’

প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘রাষ্ট্র ক্ষমতায় থাকলে অনেক কিছুই করা সম্ভব। মুক্তিযোদ্ধাদের বুকে যে হাহাকার থাকে সেই হাহাকার নিয়ে দেশ কখনো আগাতে পারে না। গৃহায়নে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেয়া কেন হবে না? মাননীয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে বলব, আজকে মুক্তিযোদ্ধা যারা আছেন সকল পরিবহন সুবিধা তাদেরকে দিতে হবে। এছাড়া ফ্রি চিকিৎসা দিতে হবে, ঘরের ব্যবস্থা করতে হবে। তাদের ভাতা আরও বাড়িয়ে দিতে হবে। তারা যেন শান্তিতে থাকতে পারে সেই দায়িত্ব রাষ্ট্রের। মুক্তিযোদ্ধাদের কল্যাণে এইটুকু কাজ অবশ্যই করবেন সরকার। মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের পুনর্বাসন করার ইচ্ছা আছে সরকারের এবং করতে পারবে, আমরা পারব।’

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ভাড়া বেশি নিলে সেই বাসের রুট পারমিট বাতিল হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ‘তৎকালীন জামায়াত’ শব্দ যুক্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, জামায়াতে ইসলামীর আপত্তির...
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আলোচনা না করেই নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ রাজধানীতে সাংবাদিকদের তিনি...
মাঠ প্রশাসনের সাথে যুক্ত সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। রোববার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের...
পাকিস্তান সীমান্ত পার হয়ে আসা একটি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হলে এর জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন প্রেসিডেন্ট ইরানের ৭ দিনের রূপরেখা প্রত্যাখান করার পর এই কথা...
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর