যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হতে পারে রাশিয়া

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাশিয়া। এই মুহুর্তে, ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছে পুতিন প্রশাসন। মস্কোর মধ্যস্থতায় তেহরানের স্বার্থ রক্ষার পাশাপাশি রাজনৈতিক জয় পেতে পারে ওয়াশিংটন। রুশ সংবাদমাধ্যম আরটির বিশ্লেষণী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। 

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ এএম

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাশিয়া। এই মুহুর্তে, ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছে পুতিন প্রশাসন। মস্কোর মধ্যস্থতায় তেহরানের স্বার্থ রক্ষার পাশাপাশি রাজনৈতিক জয় পেতে পারে ওয়াশিংটন। রুশ সংবাদমাধ্যম আরটির বিশ্লেষণী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এমন এক জটিল পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে, আবার একই সঙ্গে নতুন কোরে সংঘাত শুরুর  প্রস্তুতিও নিচ্ছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর, ডোনাল্ড ট্রাম্পের কাছে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। ইরান নিয়ে চলমান সংঘাত ভোটারদের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে; আর এই সংঘাত অব্যাহত থাকলে তা অভ্যন্তরীণ রাজনীতিতে আরও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। 

এছাড়া, নতুন কোরে হামলা শুরুর মাধ্যমে চাপ বাড়ানোর পরও তেহরান যদি ওয়াশিংটনের শর্ত মেনে নিতে অস্বীকার করে, তবে ট্রাম্পকে ব্যাখ্যা দিতে হবে কেন শক্তি প্রয়োগের পরও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া গেল না। এতে সৃষ্ট রাজনৈতিক বিপর্যয় তাকে এবং রিপাবলিকান পার্টি- উভয়কেই বড় ধরনের সংকটে ফেলতে পারে।

বিপরীতে, ৮ মাসের অচলাবস্থার পর ইরানও আলোচনার পথ বেছে নিতে আগ্রহী। সংকটের কূটনৈতিক সমাধান খুঁজতে সম্প্রতি রাশিয়া ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে তেহরান।

বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার মধ্যস্থতা যুক্তরাষ্ট্র-ইরান উভয়ের জন্য সুবিধাজনক হতে পারে। মস্কো উভয় পক্ষকে এমন কোনো চুক্তিতে পৌঁছাতে সহায়তা করতে পারে, যা একদিকে ইরানের স্বার্থ রক্ষা করবে এবং অন্যদিকে ট্রাম্পকে মার্কিন জনগণের সামনে তুলে ধরার মতো একটি কূটনৈতিক বিজয় এনে দেবে। এর জন্য উভয় পক্ষকেই আপসের মানসিকতা রাখতে হবে।

এই মুহুর্তে, ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছে পুতিন প্রশাসন। বিশেষজ্ঞদের মতে, এই অবস্থান রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার সুযোগ দেয় এবং আলোচনার জন্য একটি মঞ্চ তৈরি করে দিতে সক্ষম করে তোলে।

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার বল এখন ওয়াশিংটনের কোর্টে বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর দাবি, তেহরান নিজেদের দাবি জানিয়ে স্পষ্ট জবাব দিয়েছে। তবে মার্কিন...
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ বুধবার এ তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। 
বাবার বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগে মামলা হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে আসলেন মার্কিন অভিনেত্রী ও মানবাধিকারকর্মী মেগান মার্কেল। মঙ্গলবার তাকে প্রকাশ্যে দেখা গেছে। 
ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ভয়াবহ চাপে...
মুতাইরি যে শুধু গতকাল ক্ষোভ প্রকাশ করেছেন, এমন নয়। এর আগে ভুটানের সঙ্গে ড্রয়ের পর তিনি দাবি করেন, সাফের সবকিছুই স্ক্রিপ্টেড। এই টুর্নামেন্টে আয়োজক বাংলাদেশ ও ভারতকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলেও...
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাড়ির আসবাবপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি...
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
লেবাননে স্বাভাবিক জীবনে ফিরতে চায় দক্ষিণাঞ্চলের তেবনিন এতিমখানার মেয়েরা। ইসরায়েলি হামলায় অভিভাবক হারানো এই মেয়েদের কেউ হতে চায় চিকিৎসক, আবার কেউ উচ্চতর ডিগ্রি নেয়ার স্বপ্ন দেখছেন। তবে, নতুন করে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর