বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কম। নিরাপত্তা রক্ষায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বগুড়া-৬ আসনের প্রার্থীরা হলেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার। ৪ লাখ ৫৪ হাজার ৪৩ ভোটারের এই আসনটিতে মোট ভোটকেন্দ্র ১৫১টি। ভোটের মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮ প্লাটুন বিজিবি, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মাহমুদুল হক, জামায়াতের মো. মাসুদুজ্জামান মাসুদ ও বাসদের প্রার্থী মিজানুর রহমান। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২৮টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন।

এদিকে দুই আসনের উপনির্বাচনে এজেন্ট বের করে দেওয়া, জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ‘অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত নেতাদের ওপর হামলা করা হয়েছে। কোনো জায়গা থেকে নির্দেশ পেয়েই প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। নির্বাচিত সরকারের আমলের প্রথম দুই উপনির্বাচনে যদি এমন চিত্র হয়, তাহলে স্থানীয় নির্বাচন কীভাবে হবে?’

পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
স্থানীয় নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ জানান।
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর