ভুল ও অপতথ্য মোকাবিলায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: তথ্যমন্ত্রী

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পিএম

ভুলতথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘অপতথ্য ও ভুলতথ্য সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। এটা এখন যুদ্ধের মতো হয়ে গেছে। এই সমস্যা যুক্তরাষ্ট্রেও রয়েছে। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশও এই সমস্যা থেকে বের হতে চায়।’ 

এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ভুলতথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। এই সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা নিতে চায় বাংলাদেশ।’ 

গণমাধ্যমের উন্নয়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করতে আগ্রহী বলেও উল্লেখ করেন মন্ত্রী। জানান, মিডিয়া কমিশন গঠনের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। যেখানে পলিসি সাপোর্ট থেকে শুরু করে তাদের অন্যান্য সহায়তা নেওয়া হবে।

একইসঙ্গে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার ক্ষেত্রেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করবে বলে জানান তথ্যমন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রশিক্ষণ এবং নৈতিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। গণমাধ্যম মোকাবিলায় দেশটি তাদের ইতিবাচক অভিজ্ঞতা বিনিময় করতে চায় বাংলাদেশের সঙ্গে। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন কাজ করার বিপক্ষে থাকতে হবে সরকারকে।’

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর