মহান মে দিবস আজ

অধিকারে পিছিয়ে শ্রমিকেরা, বিভাজনে আন্দোলনে ব্যর্থতা

আপডেট : ০১ মে ২০২৬, ০৯:০০ এএম

আজ পয়লা মে। শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন। ১৪০ বছর আগের শ্রমবাজার ও শ্রমিকের ধরণ পাল্টালেও তাদের উন্নত জীবনের সুবিধা নিশ্চিত করা যায়নি। শ্রমিক নেতারা বলছেন, শিল্প প্রতিষ্ঠানে সংগঠনের দ্বন্দ্ব ও বিভাজনে শ্রমিক আন্দোলন সফল হচ্ছে না। শিক্ষায় এগিয়ে থাকলেও অধিকারে পিছিয়ে দেশের শ্রমিকরা।

কর্মস্থলে কাজের সময় ৮ ঘণ্টার দাবিতে ১৮৮৬ সালে আমেরিকার হে মার্কেটে বিদ্রোহ। সেই শ্রমিক আন্দোলন দমাতে রাষ্ট্রীয় দমন-পীড়ন, গুলি, শ্রমিক হত্যার বিনিময়ে সারা বিশ্বে প্রতিষ্ঠা পায় শিল্পপ্রতিষ্ঠানে প্রতিদিনের কাজের সময়সীমা হবে ৮ ঘণ্টা। 

এরপর ১৪০ বছরে বিশ্বে শিল্প, যোগাযোগ খাতের আমূল পরিবর্তন ঘটেছে। সেই সঙ্গে বাংলাদেশেও বদলেছে শ্রম ও শ্রমিকের ধরণ। স্বাধীনতা উত্তর রাষ্ট্রয়াত্ব পাট, চিনি, কাগজ শিল্পের শ্রমিকদের চেয়ে এখন পোশাক শ্রমিকের সংখ্যা বেশি। আছে চা শ্রমিকও। বেড়েছে আউট সোর্সিং শ্রম। নগর থেকে মফস্বলে রিকশা, অটো রিকশা, হোটেল-রেস্টুরেন্টের শ্রমিকসহ ভাসমান শ্রমিক দিন দিন বেড়েই চলেছে। 

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, শিক্ষায় তারা এগিয়ে, কিন্তু অধিকারে পিছিয়ে। কাজের নিশ্চয়তা তাদের নেই। তাদের শুধু অনিশ্চিত জীবনের নিশ্চয়তা আছে। 

দেশের সব রাজনৈতিক দলেরই শ্রমিক সংগঠন আছে। তবে, অধিকার আদায়ের বাস্তাবায়নে পিছিয়ে পড়ছেন শ্রমিকরা। সেই সাথে নিজেদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব ও সংগঠনিক বিভক্তিতে ব্যর্থ হচ্ছে শ্রমিক আন্দোলন। 

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম বলেন, এই বিভাজনে মালিক ও সরকার– দুই পক্ষেরই লাভ। বিভাজনের কারণে শ্রমিকদের আইনগত পাওনা থেকে ঠকানো যায়, মজুরি কম দেওয়া যায়। এতে অধিক মুনাফা করতে পারে মালিকেরা। 

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, সরকার মালিকদের স্বার্থ রক্ষা করে, মালিকরা মুনাফা বাড়ানোর চেষ্টা করে, আর বিদেশি এনজিওগুলো শ্রমিক আন্দোলনকে স্তমিত করে রাখার চেষ্টা করে। এই তিন চক্রে পড়ে ট্রেন ইউনিয়ন গতি ও গন্তব্য হারিয়েছে। 

শ্রমিক নেতার বলছেন, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে নতুন বেতন কমিশন। বেসরকারি প্রতিষ্ঠানেও মজুরি কাঠামো বাস্তাবয়নের দাবি জানান তারা। 

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
বাংলাদেশ থেকে মালেশিয়া সরকার দুই লাখ শ্রমিক নেবে। সেপ্টেম্বর মাস থেকে এ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোবাবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার...
সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মাঝে বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে...
সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে একসঙ্গে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় আবারো সামনে এসেছে নিরাপত্তার ভয়াবহ চিত্র। মেয়াদ শেষ হওয়া একটি জাহাজ কাটতে গিয়ে বিষক্রিয়ায় প্রাণ হারিয়েছেন তারা। মাত্র কিছু দিন আগেই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর