দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেকে পরিচয় করাতে চাই: প্রধানমন্ত্রী

আপডেট : ০১ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

নিজেকে দেশ গড়ার শ্রমিক হিসেবে পরিচিত করাতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'শ্রমিক-কৃষক ভালো থাকলেই দেশের মানুষ ভালো থাকবে।' 

এসময় তিনি আরও জানান, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে একটি মহল। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'বিশ্বে বাংলাদেশকে বন্ধুহীন করতে যড়যন্ত্র করছে একটি মহল। বিশ্বের কাছে তারা বাংলাদেশকে বিতর্কিত  করতে চায়। যারা দেশকে বিতর্কিত করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থেকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।'

সমাবেশে তারেক রহমান আরও বলেন, 'দেশ যখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে তখন কিছু মানুষের সেটা ভালো লাগে না, অতীতের মতো তারা ষড়যন্ত্র শুরু করে।' তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের আপামর জনগণকে জেগে ওঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মহান মে দিবসের এই আয়োজনে শ্রমিকদেরকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী জানান, বিগত সরকারের সময়ে বন্ধ হওয়া কলকারখানা খুলে দেওয়া হবে। এসময় কর্মসংস্থান বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের আলোচনা শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান।

সবশেষে দেশ গড়ার কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর রাজধানী ঢাকায় এটিই বিএনপি চেয়ারম্যানের প্রথম জনসভা।

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং তা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার...
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর