নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল প্রধানমন্ত্রীর নির্দেশে তা বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ রোববার রাজধানীর অফিসার্স ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করছে মন্ত্রণালয়।’
রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে র্যালির উদ্বোধনীতে মন্ত্রী আরও জানান, চিন্তা চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চান তারা।
এ সময় বিভিন্ন অংশীজনদের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো মুক্ত গণমাধ্যম দিবস আয়োজন সফল করার জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান মন্ত্রী জহির উদ্দিন স্বপন।



