প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন: টেলিযোগাযোগ মন্ত্রী

প্রধানমন্ত্রী প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের আলোচনা অনুষ্ঠানে এ কথা কথা বলেন তিনি।

আপডেট : ১৭ মে ২০২৬, ০২:১৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের আলোচনা অনুষ্ঠানে এ কথা কথা বলেন তিনি।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, নেক্সট ফাইভ ইয়ার্স ওয়ান মিলিয়ন জবস উই ক্রিয়েট। এটিকে সামনে রেখে আমাদের অনেক কাজ করতে হবে। সরকার কিন্তু কাজ করছে। তিন মাসের মাথায় কী করে জনগণের কাছে সেবা নেওয়া যায়, সেবা দেওয়া যায়, সেই চেষ্টা করছি। আপনারা এরই মধ্যে দেখেছেন, আমরা বিমানবন্দরগুলোতে ওয়াইফাই ফ্রি করে দিয়েছি। আমরা ট্রেনে স্টারলিংক দিয়ে ওয়াইফাই ফ্রি করে দিয়েছি। কক্সবাজারে রেল স্টেশনে ওয়াইফাই ফ্রি করে দিয়েছি। গভর্নমেন্ট অন দ্য ট্রাক। কী করে জনগণের জন্য কাজ করা যায়, সেটি নিয়ে সরকার ভাবছে। প্রধানমন্ত্রী প্রতিদিন ১৭/১৮ ঘণ্টা কাজ করেন। তাঁর প্লানগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য যা করার দরকার উনি সেভাবেই এগিয়ে যাচ্ছেন।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘টেলিযোগাযোগ খাতে আগামী ৫ বছরে বিশ্বে শীর্ষ বিশ ও ১০ বছরে শীর্ষ দশ দেশের কাতারে যাবে বাংলাদেশ। এআইকে সরকারি কাজেও ব্যবহার করতে চায় সরকার।’

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, ‘জিডিপির অনুপাতের তুলনায় বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে করের হার পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক কম। কাজে এটিকে বাস্তবসম্মত করতে হবে।’ 

 

 

মানুষের প্রত্যাশা পুরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি...
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৬ জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। বুধবার রাতে...
প্রধানমন্ত্রী বলেন, সরকার যদি ব্যবসা–বাণিজ্যের সামনের সকল বাধা সরিয়ে দিতে সক্ষম হয়, আমরা দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং ন্যায়ভিত্তিক সুযোগ সৃষ্টি করতে পারি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর