কৌশলগত কারণে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক গভীর হয়েছে, মূল্যায়ন বিশেষজ্ঞদের

আপডেট : ২৫ মে ২০২৬, ০৯:৪৬ এএম

কৌশলগত কারণে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক গভীর হয়েছে; এমন মূল্যায়ন বিশেষজ্ঞদের। বলছেন, সবার আগে বাংলাদেশ নীতিকে অগ্রাধিকার দিয়ে বৈদেশিক সম্পর্ক বজায় রাখছে সরকার। তবে অভ্যন্তরীণ নীতি নির্ধারণে স্বকীয়তা বজায় রাখার পরামর্শ তাদের। ভারত ও পাকিস্তানের সাথে বৈরিতা বা অতি বন্ধুত্ব নয়, জাতীয় স্বার্থ মাথায় রেখে চলার পরামর্শ বিশেষজ্ঞদের।

বিশ্ব রাজনীতিতে প্রতিযোগিতা অনেক বেড়েছে। বাংলাদেশের মতো স্বল্পোন্নত ও মধ্যম আয়ের দেশের ওপর প্রভাব বিস্তারে সক্রিয় শক্তিশালী দেশগুলো। 

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির বড় বাজার যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের করা চুক্তির ফলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরো নিবিড় হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ নীতিনির্ধারণে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, মূল যে রাষ্ট্রগুলো– আমেরিকা, চীন, ভারত বা অন্তর্বর্তী সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে তৈরি হয়েছে; এসব ক্ষেত্রে সরকার একটা ভারসাম্য রেখে চলার চেষ্টা করছে। যেকোনো জায়গায়, আন্তর্জাতিক ফোরামে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে সরকার কাজ শুরু করেছে।

আওয়ামী লীগ আমলে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ছিল ভারত। তবে অন্তর্বর্তী সরকারের সময় পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নত হয়। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলছেন, ভারত ও পাকিস্তানের সাথে বৈরিতা বা অতি বন্ধুত্ব নয়, জাতীয় স্বার্থ মাথায় রেখে চলতে হবে। 

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন,  পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অন্য কোনো দেশ বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের নিরিখে করা উচিত নয়। যদি এটা করতে যাই, সেটা অসম; বিচারের জায়গায় ত্রুটি দেখা দেবে। এতে উভয় দেশের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হবে। 

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি পুনর্মুল্যায়নের তাগিদও দেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে বৈদেশিক চুক্তির ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষায় সতর্ক থাকারও পরামর্শ তাদের। 

সবার সাথে সু সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ ফার্স্ট নীতিতে চলছে বর্তমান সরকার। বিশ্লেষকরা বলছেন, জাতীয় স্বার্থকে অগ্রাধীকার দেয়ার পাশাপাশি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে পারলে আগামী দিনে অর্থনীতি ও জাতীয় মর্যাদার ক্ষেত্রে আরও শক্ত অবস্থোনে পৌছাবে বাংলাদেশ।  

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ বলছেন, হুজুগে এই চুক্তিতে যোগ দেওয়া ঠিক হবে না। আবার কেউ বলছেন, চুক্তিতে গেলে নতুন সুযোগ তৈরি হবে। তবে এ বিষয়ে...
‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ (আরএমএএফ) এর প্রতিষ্ঠাতা রুনা খান। সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টা এবং ফিলিপাইনের স্থানীয়...
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল ও তিব্বতের বিস্তীর্ণ এলাকা। এর প্রভাব পড়েছে ভারতের বিহারেও। আকস্মিক এই বন্যার প্রভাব বাংলাদেশে কোনো ঝুঁকি তৈরি করবে কি না- সেই প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর