তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশের নারী পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। মঙ্গলবার ভোরে স্থানীয় সময় সকাল ৫টা ২৪ মিনিটে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অভিযানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান 8K Expedition।

আপডেট : ২৭ মে ২০২৬, ১০:৫০ এএম

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশের নারী পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। মঙ্গলবার ভোরে স্থানীয় সময় সকাল ৫টা ২৪ মিনিটে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অভিযানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান 8K Expedition।

বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ মে নিম্নি ক্যাম্প-২ (৬,৪০০ মিটার) থেকে যাত্রা শুরু করেন। পরে রাতে ক্যাম্প-৩ (৭,২০০ মিটার) এ অবস্থান করেন। ২৬ মে ভোরে ক্যাম্প-৩ থেকে রওনা হয়ে দুপুর আড়াইটার দিকে ক্যাম্প-৪ এ পৌঁছান। সেখানে প্রয়োজনীয় বিশ্রাম শেষে তিনি চূড়ার উদ্দেশ্যে চূড়ান্ত অভিযান শুরু করেন।

দুর্গম ও প্রতিকূল পথ পেরিয়ে মঙ্গলবার ভোরে এভারেস্টের শীর্ষবিন্দুতে পৌঁছান নিম্নি। সেখানে তিনি বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন। তাঁর সঙ্গে ছিলেন দাওয়া নুরু শেরপা ও লাকপা ছিরিং শেরপা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নুরুন্নাহার নিম্নি গত ১১ এপ্রিল এভারেস্ট অভিযানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। অভিযানের পরিকল্পনা করে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পন্সর করে পূবালী ব্যাংক পিএলসি।

নিম্নির এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে।

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন...
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
মৌলভীবাজারে ৯৯৬ কোটি টাকার মনু নদী সংরক্ষণ প্রকল্প চললেও রাজনগরে অব্যাহত নদীভাঙন। বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম, দুর্ভোগে ৫০ হাজার মানুষ।
মানুষের প্রত্যাশা পুরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর