স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না 'ডোনাল্ড ট্রাম্প' নামের মহিষটি

আপডেট : ২৭ মে ২০২৬, ০৮:৫৩ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না 'ডোনাল্ড ট্রাম্প' নামের আলোচিত মহিষটি। পবিত্র ঈদুল আজহায় অ্যালবিনো জাতের এই মহিষটিকে কোরবানি দেওয়ার কথা ছিল। এর আগে, নারায়ণগঞ্জের খামার থেকে একে কিনেছিলেন কেরানীগঞ্জের এক ক্রেতা।

তবে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটিকে খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই একে  লালন-পালন করা হবে।

উল্লেখ্য, এ বছর দেশের বাজারে কোরবানির হাটে যেসকল পশু আলোড়ন তুলেছিল তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল 'ডোনাল্ড ট্রাম্প' নামের এই মহিষটি। 

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের নামে নামকরণের কারণে মহিষটি দেশের গণ্ডি পেরিয়েছে বিদেশি সংবাদমাধ্যমেও শিরোনামে উঠে আসে। 

এমনকি ইরানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও মহিষটির ছবি পোস্ট করে ট্রাম্পকে ব্যাঙ্গ করা হয়। মহিষের ছবি দিয়ে পোস্টে ইরান লিখেছে, 'আহারে বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলনা করায় মন খারাপ বাংলাদেশি মহিষের!'

কক্সবাজারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফরকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে। বিষয়টি সেনাবাহিনী সংশ্লিষ্ট আইন অনুযায়ী...
কিছু শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার, এ নিয়ে স্বার্থান্বেষী মহল জল ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের তোলা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কথা বলেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে...
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর