জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ৯৯টি সদস্যদেশের ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তাঁর কাছে হেরে গেছেন সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস কাকোরিস।

দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করল বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ১০টা এবং বাংলাদেশ সময় রাত আটটায় এই নির্বাচনে ভোটাভুটি হয়। সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের গোপন ব্যালটে দেওয়া ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি।

মোট ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পান ৯৯ ভোট। অন্যদিকে সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।

সভাপতি নির্বাচিত হওয়ায় এক বছরের জন্য সাধারণ পরিষদের অধিবেশন উদ্বোধন, আলোচনার নেতৃত্ব ও বিভিন্ন বিষয়ে সমন্বয়ের দায়িত্ব পেলেন খলিলুর রহমান। এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের সভাপতি হয়েছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী।

ভোটের পর দায়িত্ব গ্রহণের আগে জাতিসংঘের সদর দপ্তরে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় তিনি তুলে ধরেন তাঁর আগামী এক বছরের কর্মপরিকল্পনা।

ড. খলিলুর রহমান বলেন, ‘এই বিজয় বাংলাদেশের। আমাকে নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী এক বছর এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি কিছু পরিকল্পনা করেছি। জাতিসংঘের মূল লক্ষ্য মানবাধিকার রক্ষাসহ বিশ্বশান্তি নিশ্চিতের ওপর গুরুত্ব দেব আমি। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই বিশ্ব শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।’

জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) অতুল খারে এক...
প্রস্তাবিত মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডরের বিষয়টি এখনও আলোচনা পর্যায়েই আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর মিয়ানমার ও চীন সফর নিয়ে পররাষ্ট্র...
বাংলাদেশসহ সারা বিশ্ব এখন ভুগছে বিশ্বকাপ জ্বরে। খেলার মাঠ থেকে রাজনীতি বা কূটনীতি, সবখানেই একই আলোচনা—ফুটবল। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকেও উঠে এল ফুটবল...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর