৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব: আইনমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০২৬, ০১:০১ পিএম

সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ প্রাধান্য দিলে ৩ মাসের মধ্যে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার রায় কার্যকর করা সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার ওই মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পর প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি। 

আইনমন্ত্রী বলেন, সুপ্রিমকোর্ট সংশ্লিষ্ট বেঞ্চ প্রাধান্য দিলে ৩ মাসের মধ্যে রামিসাকে ধর্ষণ–হত্যার রায় কার্যকর করা সম্ভব। রামিসার মতো বেদনাদায়ক ঘটনার বিচার করতে সক্ষম হয়েছি, এটাই স্বার্থকতা।

তিনি বলেন, আইনি সব ধাপ পেড়িয়ে ৬ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করতে পেরেছি। আসামির জন্য রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগ করেছি যেন বিচার প্রশ্নবিদ্ধ না হয়।

আইনমন্ত্রী বলেন, ৭ দিনের মধ্যে ডেথ রেফারেন্স হাইকোর্ট ডিভিশনে চলে যাবে। এরপর পেপারবুক তৈরি করতে হয়। তারপর হাইকোর্ট শুনানির সময় নির্ধারণ করে।

আসাদুজ্জামান বলেন, রামিসার ঘটনা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে, যতদ্রুত সম্ভব নিষ্পত্তি করার চেষ্টা করব। এ ধরনের অপরাধে রায় কার্যকর দ্রুত না হওয়াই একমাত্র কারণ নয়; এসব ঘটনা বাড়ার জন্য।

আসামি সোহেল রানা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সোহেল ধুরন্ধর, মামলার মোড় অন্যদিকে ঘোরাতে অন্য ব্যক্তিকে জড়ানোর চেষ্টা করেছে।

আজ আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। প্রধান আসামি সোহেল রানা এবং আরেক আসামি তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। কারাগার থেকে আসামিদের প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। তাদের উপস্থিতিতেই রায় ঘোষণা হয়। 

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং তদন্তকে মাইলফলক হিসেবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার এই মামলার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়...
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার প্রমাণ হয়েছে। এ কাজে প্রধান আসামি সোহেল রানাকে সহযোগিতা করেছেন তার স্ত্রী ও আসামি স্বপ্না আক্তার।
আজ রোববার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। এরআগে সকালে কারাগার থেকে আসামিদের প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়।
রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানাসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে আলোচিত এ মামলার বিচার শুরু হলো। এসময় সোহেল রানা ও তার...
নোয়াখালী সদর উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের একটি অফিস ঘর ও বিএনপি কর্মীদের একটি...
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। আজ রোববার এ মামলার রায়ের পর ঢাকার আদালত প্রাঙ্গণে প্রতিক্রিয়ায় এ দাবি...
দেশের মানুষ নিজ অবস্থান থেকে সচেতন না হলে ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
দেড় দশকের ফ্যাসিবাদী শাসন মানুষের গণতান্ত্রিক অধিকারই কেড়ে নেয়নি, শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর