সীমান্তে পুশইন মানবে না ঢাকা, ভারতকে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৩:০১ পিএম

সীমান্ত দিয়ে গত কদিন ধরে পুশইনের চেষ্টার খবরের মধ্যে এ নিয়ে কঠোর বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ সোমবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এ বার্তা দেন তিনি।

শামা ওবায়েদ বলেন, অবৈধ নাগরিকদের নাগরিকত্ব যাচাইবাছাই আইনি প্রক্রিয়া মেনে চলতে ভারতের প্রতি ঢাকা আহ্বান জানিয়েছে। পুশইন মেনে নেওয়া হবে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পুশইন বন্ধে এই পর্যন্ত ভারতকে ১০/১২টা চিঠি দিয়েছে ঢাকা। বাংলাদেশ আশা করে পুশইন বন্ধে দিল্লি কার্যকর ব্যবস্থা নেবে। পুশইন দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর প্রায় প্রতিদিনই পুশইনের চেষ্টা হচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই দেশের অনেককে বাংলাদেশি আখ্যা দিয়ে এ দেশে ঢোকানোর চেষ্টা করছে। কঠোর অবস্থানে থেকে এ ঘটনা রুখছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। 

ভারত থেকে পুশ-ইন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবির এক বার্তায় এ তথ্য জানানো হয়।
আজও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একাধিক পুশইন চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি ও গ্রামবাসী। শনিবার ভোরে মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জনকে পুশইনের তৎপরতা নেয় বিএসএফ।
দিল্লি অবৈধ বাংলাদেশির তালিকা পাঠিয়ে থাকলে, যাচাই-বাছাই করে দেখবে ঢাকা। তবে পুশইন কোনোভাবে মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর দুদেশের বিশ্লেষকেরা বলছেন, পুশইন...
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে এই দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে...
চলতি বছরের মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।
জনপ্রিয় অসংখ্য গান, অডিও অ্যালবাম ও নাটকের আবহসংগীতের নেপথ্যে থাকা অন্যতম সুরকার ও সংগীত পরিচালক আরমান খান। তবে দীর্ঘদিন সংগীতচর্চা থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। এবার সেই বিরতি ভাঙছে নতুন উদ্যমে।...
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম এনবিসি নিউজের জনপ্রিয় টকশো ‘মিট দ্য প্রেস’–এর সাক্ষাৎকারের মাঝপথে অনুষ্ঠান ছেড়ে চলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার উইসকনসিন সফরের সময়...
দুই দিনের সফরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাত বছর পর দেশটিতে এটি প্রেসিডেন্ট শির প্রথম সফর। আজ সোমবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন...
লোডিং...

এলাকার খবর