প্রশ্ন শুনে খেপলেন ট্রাম্প, মাঝপথে ছাড়লেন অনুষ্ঠান 

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম এনবিসি নিউজের জনপ্রিয় টকশো ‘মিট দ্য প্রেস’–এর সাক্ষাৎকারের মাঝপথে অনুষ্ঠান ছেড়ে চলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার উইসকনসিন সফরের সময় ধারণ করা বিশেষ এই সাক্ষাৎকারটি রোববার প্রচারিত হয়।

ইরান সংকট, মার্কিন পররাষ্ট্রনীতি, মধ্যপ্রাচ্যের সামরিক কৌশল এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু নিয়ে দীর্ঘ প্রশ্নোত্তরের একপর্যায়ে ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক প্রাইমারি নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়।

এ সময় ক্যালিফোর্নিয়ার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ভিত্তিহীন কারচুপির অভিযোগ উত্থাপন করলে ট্রাম্পের কাছে অনুষ্ঠানের সঞ্চালক ক্রিসটেন ওয়েলকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দাবি করেন। এর জেরে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় ট্রাম্প অভিযোগ করেন যে আমেরিকার মূলধারার সংবাদমাধ্যম এবং নির্বাচনী কর্তৃপক্ষ উভয়ই চরম পক্ষপাতদুষ্ট।

ট্রাম্প এনবিসি নেটওয়ার্ক, ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান এবং সঞ্চালক ওয়েলকারকে ব্যক্তিগতভাবে পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন। এরপরই তিনি আকস্মিকভাবে সাক্ষাৎকার শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ইরানের জব্দ করা অর্থ আরব দেশগুলোকে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। রোববার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র জানিয়েছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত আরব দেশগুলোর...
হোয়াইট হাউসের আনুষ্ঠানিক ব্রিফিং নয়, বরং ট্রুথ সোশ্যালে বার্তা দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই বদলে যাচ্ছে বিশ্ববাজারের হিসাব-নিকাশ।
ইরানের সঙ্গে আলোচনায় কয়েক দিনের মধ্যেই অগ্রগতি হতে পারে এবং এ সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে বলে আবারও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউসে উপস্থিত...
ইরানের সঙ্গে আলোচনায় কয়েক দিনের মধ্যেই অগ্রগতি হতে পারে বলে আবারও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এমনটা জানান তিনি। এদিকে...
চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে প্রাণহানির সংখ্যা বেড়েছে। সাঁতার না জানা, নদীর গভীরতা ও তীব্র স্রোত সম্পর্কে ধারণা না থাকায় দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। এ অবস্থায় বেশি...
এক বছরেই যেন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে চট্টগ্রামের জুলাই স্মৃতিস্তম্ভের আশপাশ। ময়লা পাড়ি দিয়ে সেখানে যেতে হয় সাধারণ মানুষকে। অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন জুলাই যোদ্ধারা। প্রশাসন বলছে,...
পুনর্গঠিত গাজায় অস্ত্র থাকবে কেবল ফিলিস্তিনি পুলিশের হাতে। তবে এখনই অস্ত্র ত্যাগ করছে না হামাস। অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। কাতারভিত্তিক...
চলতি বছরের মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।
লোডিং...

এলাকার খবর