বিআরটি প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিআরটি প্রকল্প নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বিমানবন্দর-জয়দেবপুর করিডরের অগ্রগতি, পরিচালনা ব্যবস্থা, স্টেশন ব্যবস্থাপনা ও যাত্রীসেবা উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা।

সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।

বিআরটির এ সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লন্ডনে গাড়ি চালানোর পরীক্ষা দেওয়ার ১০ বছরেরও বেশি সময় পর সম্প্রতি বাংলাদেশে ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নিজের...
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট থেকে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এই অধিবেশন ডেকেছেন। আজ মঙ্গলবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌদি আরবের রিয়াদে রোববার একটি সোফা তৈরির কারখানায় আগুন লেগে ১৬ বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা...
জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশে লোডশেডিং আবার বেড়েছে। কম সরবরাহের কারণে কোথাও কোথাও ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের মানুষ।  
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা হয়। নিহতরা হলেন– চুয়েটের...
চুরির অপবাদে এতিম এক কিশোরকে ঘুম থেকে তুলে এনে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। বুধবার রাতে এ ঘটনায় সফিকুল ইসলাম নামের ১ জনকে আটক করেছে বলে নিশ্চিত...
বরিশালের বাকেরগঞ্জে নিজ বাড়িতে ‘বোমা’ বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হনুফা বেগম (৪৫) মারা গেছেন। টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর