ইশতেহারে থাকা ১৮০ দিনের পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে সরকার: সেতুমন্ত্রী 

আপডেট : ১৮ জুন ২০২৬, ০২:৩২ পিএম

চার থেকে ছয় মাসের মধ্যে বাস স্টেশনগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন- বিএসআরএফের সংলাপে তিনি এ কথা জানান।

এছাড়া মেট্রোরেল স্টেশনে পোস্টার, ব্যানার বা বিজ্ঞাপন লাগানোর বিষয়ে জনসচেতনতার ওপর গুরুত্ব দেন সড়ক ও সেতুমন্ত্রী। এসময় রেল সংকট কাটাতে আগামী জুলাই-আগস্টের মধ্যে ১৫০টি রেলের বগি কেনার পরিকল্পনার কথা জানান তিনি।

সংলাপে পদ্মা সেতুর পিলারের পাশে মাটি সরানোর বিষয় নিয়ে গণমাধ্যমের যথাযথ ভুমিকা প্রত্যাশা করেন মন্ত্রী। বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে, সরকার তা বাস্তবায়নের পথে।

রাজধানীর সড়কগুলোতে চিহ্নিত সমস্যা সমাধানে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, বাস, মেট্রো মিলিয়ে সরকার একটি মাল্টি যোগাযোগ সিস্টেম চালু করতে চায়।

 

সরকারসহ সবার ভুল গঠনমূলকভাবে ধরিয়ে দিতে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রুপরেখা প্রণয়নের...
জনগণের অর্থ বিদেশে পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, জনগণের টাকায় দেশের উন্নয়ন ও জীবনমান উন্নয়নে কাজ করা হবে।
মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছে  সেখান থেকে সড়কপথে তিনি মৌলভীবাজারে যান।
আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ...
নরসিংদীর রায়পুরার নিলক্ষ্যায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের ঘটনায় নিহত অনিকের মা নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানান রায়পুরা...
লিওনেল মেসি-জাদুতে শুরু হলো আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ। আলবিসেলেস্তে ভক্তরা বেশ উচ্ছ্বসিত। বুধবার (১৭ জুন) আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে হ্যাটট্রিকের দেখা পান মেসি। তাঁর দেওয়া তিনটি গোলে বড় জয় পায়...
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে দোকানের আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আগুনে বাজারের ৫টি দোকান...
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২৭ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর