প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন আশা

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সরকার প্রধানের এই সফর অভিবাসনের দীর্ঘ সমস্যার সমাধান হবে। তবে, বিদেশে কর্মী পাঠানোয় সিন্ডিকেটমুক্ত স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠায় মালয়েশিয়ার সঙ্গে সমন্বিত কাঠামোয় গুরুত্ব দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। 

আপডেট : ২০ জুন ২০২৬, ০৯:৩৬ এএম

১৭ বছর পর সরকারে গঠনের পর রোববার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে ২ বছর ধরে স্থবির দেশটির শ্রমবাজার ফের চালুর আশা প্রবাসীদের। আর, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সরকার প্রধানের এই সফর অভিবাসনের দীর্ঘ সমস্যার সমাধান হবে। তবে, বিদেশে কর্মী পাঠানোয় সিন্ডিকেটমুক্ত স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠায় মালয়েশিয়ার সঙ্গে সমন্বিত কাঠামোয় গুরুত্ব দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে মাত্র কয়েকজন কর্মী পাঠানোর মধ্য দিয়ে খোলে মালয়েশিয়ার শ্রমবাজার। পরে কয়েক লাখ মানুষের জীবিকা ও রেমিট্যান্সের অন্যতম প্রধান উৎসে পরিণত হয় দেশটি। শ্রমবাজারে কর্মীর চাহিদা বাড়তে থাকার সাথে পাল্লা দিয়ে বাড়ে কর্মী পাঠানোয় অতিরিক্ত অর্থ নেওয়া, ভুয়া চাকরির প্রতিশ্রুতি, চুক্তি লঙ্ঘন, মানব পাচারসহ বিভিন্ন রকমের হয়রানি।

সরকার প্রধানের মালয়েশিয়া সফর ঘিরে দেশে ও প্রবাসে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। বন্ধ শ্রমবাজার ফের চালুর সম্ভাবনাও দেখছেন অভিবাসন প্রত্যাশীরা। আর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী দেখছেন এই সফরে খুলবে দীর্ঘদিনের সমস্যার জট।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, ‘আমাদের ব্যবসা বাণিজ্যসহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে একজন সরকার প্রধান গেলে এমনিতেও হয়। আমাদের কনসার্ন বৈদেশিক কর্মসংস্থানের অংশটুকু। সেটাকে প্রাধান্য দিয়ে আমি মনে করি মালয়েশিয়ায় আমাদের মন্ত্রণালয় থেকে এরই মধ্যে অনেক ধরনের আলোচনা দুই দেশের জয়েন্ট কমিটি এগিয়ে নিয়ে গেছে। আশা করি প্রধানমন্ত্রী গেলে সেটা আরও ত্বরান্বিত হবে।’

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সিন্ডিকেটমুক্ত শ্রমবাজার প্রতিষ্ঠায় কুয়ালালামপুরের সাথে ঢাকার কাজ করতে হবে সমন্বিতভাবে।

অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, ‘ওইখানে কিছু তথ্য সংগ্রহের ব্যাপার আছে। এ ছাড়া ওইখানে যে চক্র রয়েছে তারা কিন্তু সরকারে একিবারে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগগুলো রয়েছে। এ ছাড়া এখানে যারা ব্যবসায়ী রয়েছেন এবং নতুন যারা ব্যবসায়ী এটার সাথে যুক্ত হচ্ছেন বা বিগত কয়েক মাসে যুক্ত হচ্ছেন তাদেরও কিন্তু বিভিন্ন মহলে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রভাবশালী চক্রের সাথে যোগাযোগ আছে।’

প্রধানমন্ত্রীর সফরের বড় অর্জন হতে পারে দুই দেশের যৌথ দক্ষতা উন্নয়নে কর্মসূচি। এর ফলে, মালয়েশিয়ার শিল্প খাতের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী চাকরির জন্য প্রস্তুত হতে পারবেন বাংলাদেশের কর্মীরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
সংস্কৃতি ও ঐতিহ্য আরও বেশি করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরা যাচ্ছে না। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
অপতথ্য, গুজব আগামীর সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর