ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশেই পড়ে ছিল নারীর মরদেহ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পেছনের ফুটপাত থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন এবং পরিচয় শনাক্তে সিআইডি কাজ করছে।

আপডেট : ২০ জুন ২০২৬, ১১:২৬ এএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরা বিভাগের পেছনের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর। এখনো তার পরিচয় জানা যায়নি। 

আজ শনিবার সকাল সোয়া দশটা নাগাদ ওই নারীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, আজ সকালে খবর পেয়ে ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। 

মেলার আয়োজনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামের ওপর হামলা হয়ে থাকতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ...
ঢাকার কদমতলীর পূর্ব জুরাইনে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. কুদ্দুস নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা...
রাজধানীর শ্যামপুরে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে শ্যামপুরের পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
​বাগেরহাটের মোংলা উপজেলায় সুন্দরবনের শ্যালা নদীতে মাছ ধরার সময় সেলিনা বেগম (৫৫) নামের এক নারীকে টেনে নিয়ে যায় কুমির। এ সময় সঙ্গে থাকা অন্য নারীরা বৈঠার আঘাত করলে মরদেহ ফেলে পালিয়ে যায় কুমির। 
ফুটবলপ্রেমী দর্শকদের আলোচনার কেন্দ্রে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব! কোনো নাটক কিংবা অভিনয় নয়, বরং একটি প্রীতি ফুটবল ম্যাচের ফলাফল প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল তিনি।...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর লেবাননের দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুতরা। এ যাত্রায় শান্তির আশা জাগলেও স্বস্তি ফিরেনি তাদের জীবনে। কাগজে-কলমে চুক্তি হয়ে গেলেও...
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ৬ দিনের জন্য মালয়েশিয়া ও চীন যাচ্ছেন। শ্রমবাজার, বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সফরে।
টাঙ্গাইলের মধুপুরে টেলকির জলই নামক স্থানে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের  মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর