বিচারপতি রেজাউল হককে প্রধান করে দুদকের বাছাই কমিটি 

আপডেট : ২২ জুন ২০২৬, ০৪:১৭ পিএম

দুর্নীতিবিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্থবিরতা কাটাতে এবং নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য ৫ সদস্যের সার্চ বা বাছাই কমিটি গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা ও আইনি বাধ্যবাধকতা মেনে এই কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. রেজাউল হক।

সার্চ কমিটির সম্ভাব্য গঠন: ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ অনুযায়ী ৫ সদস্যের এই কমিটির প্রধান হিসেবে রয়েছেন বিচারপতি মো. রেজাউল হক (আপিল বিভাগ)। সদস্য হিসেবে রয়েছেন বিচারপতি রাজিক আল জলিল (হাইকোর্ট বিভাগ),বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক,সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ বিভাগের সদ্য বিদায়ী সচিব।

প্রধান বিচারপতি ইতোমধ্যে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন, যার ফলে সার্চ কমিটি দ্রুত প্রজ্ঞাপন জারির পথ সুগম হয়েছে। এই সার্চ কমিটি দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদের বিপরীতে প্রতিটি পদের জন্য ২ জন করে মোট ৬ জন যোগ্য ব্যক্তির নাম চূড়ান্ত করবে। পরবর্তীতে এই তালিকা রাষ্ট্রপতি বরাবর পাঠানো হবে এবং রাষ্ট্রপতি সেই তালিকা থেকে তিনজনকে নিয়োগ দেবেন, যাদের মধ্যে একজন হবেন চেয়ারম্যান। 

গত মার্চ মাসে তৎকালীন চেয়ারম্যান আব্দুল মোমেন এবং অন্য দুই কমিশনার পদত্যাগ করার পর থেকে দুদক প্রায় সাড়ে তিন মাস ধরে সম্পূর্ণ নেতৃত্বহীন বা কমিশনহীন অবস্থায় রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। কমিশনের অপর দুই সদস্য হচ্ছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
জনপ্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ জন কর্মকর্তা। সোমবার এ পদোন্নতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন...
৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। দুদকে অভিযোগটি দাখিল করে এই বিষয়ে অনুসন্ধানের জন্য অনুরোধ...
দুর্নীতি ও অর্থ আত্মসাটের বড় দুটি মামলা নিয়ে ব্যাপক তৎপরতা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটি মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ...
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকা যানজট মুক্ত রাখতে ও আগত...
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ও তৎপরতা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের এমন কোনো সামরিক উপস্থিতি মেনে...
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে ভারতে থাকা ইরানের হায়দরাবাদ কনস্যুলেটের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট। তাদের মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর