দুর্নীতি ও অর্থ আত্মসাতের দুই মামলা নিয়ে দুদকে ব্যাপক তৎপরতা

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম

দুর্নীতি ও অর্থ আত্মসাটের বড় দুটি মামলা নিয়ে ব্যাপক তৎপরতা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটি মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করার কথা জানিয়েছে সংস্থাটি।

দুদকের মুখপাত্র ও উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, দ্রুতই সাকিবসহ অন্যদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হবে।

মামলাটিতে সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। দুদক জানিয়েছে, পুঁজিবাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে।

দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম জানান, সাকিব আল হাসানসহ মামলার ১৫ আসামির বিরুদ্ধে দ্রুতই আদালতে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করা হবে।

এর আগে ২০২৫ সালের জুনে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে এই আলোচিত মামলাটি দায়ের করেছিলেন।

এদিকে, মেঘনা ও গোমতী সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাতের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে নথিপত্র তলব করে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক।

বিগত সরকারের আমলে দরপত্রে কারসাজি এবং নির্দিষ্ট অর্থের পরিবর্তে ১৭ দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জের বিতর্কিত চুক্তি অনুমোদন দিয়ে এই বিপুল পরিমাণ টাকা লোপাট করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। কোনো কোনো জেলখানায় একজন কয়েদির জায়গায় থাকছে ৪ জন। এছাড়া মাদকাসক্ত ও কিশোর অপরাধীদের আলাদা করার কারণে বেগ পেতে হচ্ছে...
আগামী ৩ মাসের মধ্যে দেশে কোনো কিশোর গ্যাং থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার বিকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি একথা বলেন।
রাজধানীতে পাওয়া অজ্ঞাত মরদেহের বেশিরভাগ হত্যার শিকার বলে জানয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতার ঘাটতি-সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমিত...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর