হাসানুল হক ইনুর জুলাই হত্যা মামলার রায় আজ

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৯:২৬ এএম

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আজ মঙ্গলবার। দুপুর দেড়টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এ রায় ঘোষণা করবেন।

এর মধ্যদিয়ে গ্রেপ্তার শীর্ষ রাজনীতিবিদদের মধ্যে প্রথম কারো মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা হবে। বাংলাদেশ টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে রায়।

হাসানুল হক বিরুদ্ধে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার নির্দেশ, গণভবনে ১৪ দলের বৈঠকে উপস্থিত থেকে কারফিউর সিদ্ধান্ত নিয়ে আন্দোলনকারীদের গুলি করে হত্যা, শেখ হাসিনার সাথে ফোনালাপে আন্দোলনকারীদের ওপর হামলা ও জঙ্গি কার্ড খেলার পরামর্শ দেওয়াসহ ৮টি অভিযোগে বিচার কার্যক্রম চলে।

গত ১৪ মে যুক্তিতর্ক শেষের মাধ্যমে সাড়ে ৫ মাসের বিচার প্রক্রিয়িার পর রায়ের অপেক্ষায় রাখেন আদালত। 
চিফ প্রসিকিউটরের দাবি, আওয়ামী লীগের নানা অপরাধের সহযোগী ইনুর বিরুদ্ধে সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত। তাই যথাযথ শাস্তির প্রত্যাশা তাদের।

এদিকে, আসামির আইনজীবীদের দাবি, শেখ হাসিনার সাথে ফোনালাপ ও বৈঠকে উপস্থিত থাকলেও হত্যায় উসকানি দেননি ইনু। রাষ্ট্রপক্ষ কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি বলেও দাবি তাদের।

মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। আদালতে উপস্থাপন করা হয় শেখ হাসিনার সাথে ইনুর বিভিন্ন কল রেকর্ড।

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে।
সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট আসামির রায় আজ। মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে। 
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার রাজধানীতে এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে দেশের প্রথম এআই...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর