ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৫ দিন পর জীবিত উদ্ধার ১২ বছরের শিশু

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৫:১২ পিএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৫ দিন পর ১২ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করেছে জরুরি সেবার কর্মীরা। সোমবার লা গুয়াইরার একটি ভবনের ধ্বংসস্তুপ থেকে তাকে উদ্ধার করা হয়। (রয়টার্স)

এর আগে, ভূমিকম্পের ১০৬ ঘণ্টা পর ২১ বছরের এক তরুণকে ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয়। সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে প্রায় ২শ ভবন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে এবং কয়েকশ ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভেনেজুয়েলায় দু'দফা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে ১ হাজার ৭শ জন। আহত ৫ হাজারের বেশি। এখনও নিখোঁজ বহু মানুষ।
এদিকে, মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই ইরানের মত দেশগুলোর তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বারবার বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের দায়িত্ব নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার পথেও ধাপে...
ট্রাম্প প্রশাসনের অনানুষ্ঠানিক উপদেষ্টা মাউরিসিও ক্লেভার ক্যারন তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা বিষয়ক উপদেষ্টা ছিলেন। দায়িত্ব থেকে স্বেচ্ছায়...
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নিজ দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না। তবে, তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৮৯ জনে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। ধ্বংসস্তূপের ক্ষয়ক্ষতির পাশাপাশি এখন দেশটির জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর