১৮ আইন কর্মকর্তার পদত্যাগে যা বললেন বিএনপির আইনজীবীরা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন না করাসহ নানা কারণ দেখিয়ে জামায়াত সংশ্লিষ্ট ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, বলছেন বিএনপির আইনজীবীরা। তাদের অভিযোগ, ৪ মাস ধরে সব সুযোগ সুবিধা ভোগ করে এখন রাজনীতি করছেন তারা। তবে পদত্যাগী ডিএজি ও এএজিরা বলছেন, সরকারের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তারা। 

অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের একযোগে পদত্যাগ আলোচনার জন্ম দিয়েছে। জামায়াত সংশ্লিষ্ট এসব আইনজীবী এতদিন পর পদত্যাগ করায় অনেকে তাদের কঠোর সমালোচনা করছেন।  

জুলাই সনদ বাস্তবায়ন না করা, বিচার বিভাগের আলাদা সচিবালয় না করাসহ বিভিন্ন কারণ দেখিয়ে মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন তারা। তবে বিএনপির আইনজীবী নেতারা বলছেন, জামায়াতের সিদ্ধান্ত মেনে রাজনৈতিক ইস্যু বানানোই তাদের উদ্দেশ্য। চার মাস ধরে তারা রাষ্ট্র নাকি অন্য কারো স্বার্থে কাজ করেছেন, সেটিও খতিয়ে দেখার দাবি তাদের। 

বিএনপির আইন সম্পাদক বদরুদ্দোজা বাদল বলেন, ‘জামায়াতের সিদ্ধান্ত মেনে রাজনৈতিক ইস্যু বানানোই তাদের উদ্দেশ্য। চার মাস ধরে তারা রাষ্ট্র নাকি অন্য কারো স্বার্থে কাজ করেছেন, সেটিও খতিয়ে দেখতে হবে।’

তবে পদত্যাগী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা বলছেন, তারা সরকারের নয় রাষ্ট্রের কর্মকর্তা ছিলেন। কিন্তু সরকার যখনই জনআকাঙ্ক্ষা ও স্বাধীন বিচার বিভাগের বিরোধিতা করে তখনই তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন। 

পদত্যাগী ডেপুটি অঢাটর্নি জেনারেল আসাদ উদ্দিন, ‘আমরা সরকারের নয় রাষ্ট্রের কর্মকর্তা ছিলাম। সরকার যখনই জনআকাঙ্ক্ষা ও স্বাধীন বিচার বিভাগের বিরোধিতা করে তখনই পদত্যাগের সিদ্ধান্ত নিই।’

অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া ২৫ জন ডিএজি এবং এএজি এ পর্যন্ত পদত্যাগ করেছেন।

দেশের আইনে বাবাকে শিশুর ‘স্বাভাবিক অভিভাবক’ হিসেবে গণ্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রকৃত পরিচর্যাকারী মাকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসা বা বিদেশভ্রমণের...
দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
৩৫ বছর বয়সের পর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি হতে পারবে না–এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণের চিন্তাভাবনা করছে সরকার। 
প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানে বিশেষ আদালতের পরিকল্পনা নিয়েছে সরকার। এক্ষেত্রে রামরু যদি পাশে থাকতে চায় তাদের স্বাগত জানানো হবে।
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর