চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০১:৫৭ পিএম

গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

আজ বুধবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ এর জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে আইসিইউ করে দেওয়া হবে। কিন্তু রোগীদের দেখাশোনা চিকিৎসকদের করতে হবে। চিকিৎসকেরা গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসকেরা ঠিকমতো দায়িত্ব পালন না করলে বা জবাবদিহি নিশ্চিত না করলে ও নৈতিকতার চর্চা না করলে কোনোদিন জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব না।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেটে দ্বিতীয় বৃহত্তম বরাদ্দ পেয়েছে স্বাস্থ্যখাত।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, শিশুদের সুরক্ষার বিষয়ে অন্তর্বর্তী সরকার উদাসীন ছিল। দেশজুড়ে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল...
চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ...
ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম আর অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল স্বাস্থ্যসেবা। বর্তমান সরকার তা ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন কুষ্টিয়ায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার রাজধানীর হলি ফ্যামিলি...
পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ করেছে, একটি চক্র এবং বিগত সরকারের সুবিধাভোগী একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...
আজ বুধবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেন থামবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে ডিএমটিসিএল এ সিদ্ধান্ত নিয়েছে। 
বিশ্বকাপের আগে থেকেই চোট ব্রাজিলিয়ান ফুটবলারদের পিছু ছাড়ছে না। এবার বিশ্বকাপের মাঝেই শেষ ষোলোর ম্যাচের আগে দুঃসংবাদ পেল সেলেসাওরা। ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা।
২ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর