এবার ৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা

২ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম

আগামীকাল বৃহস্পতিবার থেকে হতে যাচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ৯ সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে।

বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হচ্ছে এ বছরের পরীক্ষা। পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনাও এরইমধ্যে জারি করেছে শিক্ষা বোর্ড।

এ বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এরইমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।
 
নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
 
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ২ লাখ ৮৬৯ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন। 

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের...
এনসিটিবির পাঠ্যবই ছাপানোর দরপত্র এখনো শুরু হয়নি। প্রায় ৩০ কোটি বই ছাপানোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এবারের এইচএসসি পরীক্ষায় ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন পরিদর্শক থাকতে হবে। প্রতি কক্ষে দায়িত্ব পালন করবেন ২ জন পরিদর্শক। পরীক্ষার সব কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন...
‘সেশনজট কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে পরীক্ষার ফলাফল হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এই ডিসেম্বরে স্কুলগুলোতে নতুন পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেওয়া...
গত ২৪ ঘণ্টায় ১৬৭ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৩২ জন। একই সময়ে ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা...
ইরানে ফের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনই এগিয়ে যাওয়ার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক...
পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ করেছে, একটি চক্র এবং বিগত সরকারের সুবিধাভোগী একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...
আজ বুধবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেন থামবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে ডিএমটিসিএল এ সিদ্ধান্ত নিয়েছে। 
লোডিং...

এলাকার খবর