রাজধানীতে বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্ব, সালিসে বিএনপি নেতাকে ‘কুপিয়ে হত্যা’

রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসি বৈঠক চলাকালে আবুল বাসার নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসা নিচ্ছেন নবোদয় হাউজিং বিএনপি সভাপতি সাদ্দাম হোসেন।

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৯:৪৪ এএম

রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসি বৈঠক চলাকালে আবুল বাসার নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসা নিচ্ছেন নবোদয় হাউজিং বিএনপি সভাপতি সাদ্দাম হোসেন।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাসার ওই এলাকার ইউনিট বিএনপি সাধারণ।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসি বৈঠক বসে বিএনপির দুই নেতা। ২৯ জুন ব্রাজিলের ফুটবল খেলা দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। এরপর তা মীমাংসা জন্য বসা হয়।

অভিযোগ উঠেছে, সালিস চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাসার গুরুতর আহত হন। এরপর ঢাকা মেডিকেল নেওয়া হলে মারা যান আবুল বাসার।

স্থানীয়দের দাবি, অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। নিহত বাসারের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নান্দাইলে। পেশায় ছিলেন প্রাইভেটকার চালক।

বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকার একটি সাততলা ভবনের নিচের সেপটিক ট্যাংকের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দগ্ধরা হলেন–মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১) ।
কিশোর অপরাধীদের দৌরাত্ম্যে জিম্মি রাজধানীর মিরপুরের কালশী এলাকার বাসিন্দারা। সুযোগ পেলেই এলাকাবাসীর ওপর আতঙ্ক বাড়াতে দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে তারা। পুলিশ বলছে, কিশোর অপরাধী চক্রের বেশিভাগই ১৮...
কে বা কারা বাড়ির গেটের দরজার সামনে একটি কাফনের কাপড় এবং সঙ্গে একটি চিরকুট রেখে যায়। চিরকুটে লেখা রয়েছে, 'সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর নাও সময় পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই। অবস্থা...
মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শুরু হয়। এসময় উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল...
জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সকাল ১০টা থেকে সব বোর্ডের পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১টা পর্যন্ত। দেশের...
চলতি বিশ্বকাপে জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াই। ৬টি করে গোল দিয়ে সবার উপরে মেসি ও এমবাপে। কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে, এই লড়াইয়ে যোগ দিয়েছেন হ্যারি কেইন। আসরে তার গোল সংখ্যা এখন পাঁচ। অন্যদিকে...
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাযায় অংশগ্রহণ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর