ব্রাজিলের সঙ্গে নরওয়ের পার্থক্যটা নিশ্চয়ই ৯০-১০ না: স্তালে সোলবাকেন

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১১:২৯ এএম

বিশ্বকাপে শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে নেইমারকে নিয়ে সুখবর দিয়েছেন হেড কোচ কার্লো আনচেলত্তি। যদিও পাকেতা-রাফিনিয়ার চোটে দলীয় ভারসাম্যের কথাও ভাবতে হচ্ছে ব্রাজিলকে। আর সেলেসাওদের রুখতে প্রস্তুত নরওয়েও।

জাপান বাধা টপকে ব্রাজিল এখন নিউ জার্সিতে, শেষ ষোলোয় নরওয়ে বধের মিশন। অতীত পরিসংখ্যান, দলে ইনজুরি হানা, বিরুপ আবহাওয়া-সব মিলিয়ে কিছুটা অস্বস্তিতে সেলেসাওরা। ভাইকিংসদের বিপক্ষে লড়াইটা বেশ কঠিন হতে পারে আনচেলত্তির শিষ্যদের।

নরওয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন পাকেতা, রাফিনিয়াকেও পাওয়া যাবে না, এমনটাই জানা যাচ্ছে। আনচেলত্তির জন্য সঠিক কম্বিনেশন দাঁড় করানোর চ্যালেঞ্জ। পুরো ম্যাচের জন্য ফিট নেইমারকে ঘিরে স্বস্তির বার্তা ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ডের। 

ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি বলেন, নেইমার এখন ৯০ মিনিট খেলতে পুরোপুরি প্রস্তুত। পরিস্থিতি যেমনই থাকুক, সে স্বাভাবিক ভাবে নিচ্ছে। নেইমার অবশ্যই খেলতে চায়, যেমনটা সবসময় চেয়েছে। এছাড়াও সে সতীর্থদের মধ্যে জনপ্রিয়।

জেনুইন গোলস্কোরার আর্লিং হালান্ড মূল ভরসা নরওয়ের। দারুণ ফর্মে থাকা ব্রাজিলকে নিয়ে দুশ্চিন্তায় হেড কোচ সোলবাকেন, দলীয় সমন্বয়ে ম্যাচ জিততে চান। যেকোনো পরিস্থিতিতে নিজেদের আন্ডারডগ ভাবতে চায় না ভাইকিংসরা। 

নরওয়ের হেড কোচ স্তালে সোলবাকেন বলেন, ব্রাজিল অবশ্যই ফেভারিট, তবে দুদলের পার্থক্যটা নিশ্চয়ই ৯০-১০ না। তারা আক্রমনাত্মক খেলবে। আমাদের জন্য শক্ত চ্যালেঞ্জ অপেক্ষা করছে। হলান্ড ছাড়াও বাকিদের দায়িত্ব নিতে হবে, ছেলেরা সবাই প্রস্তুত। 

ম্যাচের দিন নিউ জার্সিতে ৪০ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস, মানসিক চাপের ম্যাচে অতিরিক্ত গরমের সঙ্গে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে দুদলকে। 

নেইমারকে আলোচনায় থাকতে দেয়নি মূলত তাঁর ফিটনেস। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন বটে, কিন্তু নেইমার বিশ্বকাপে গিয়েছেন চোট নিয়ে। গ্রুপপর্বে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। গ্রুপ পর্বের...
ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয়। পেনাল্টি থেকে পাওয়া এমবাপের একমাত্র গোলের কল্যাণে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফরাসিরা। শেষ আটে আফ্রিকার অন্যতম সেরা...
ফুটবল বিশ্বকাপে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো।   
একদল উড়ছে বিশ্বজয়ের স্বপ্নে, আর অন্য দল বিশ্বকে চমকে দিয়ে লিখে চলেছে নতুন এক রূপকথা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শনিবার দিবাগত রাত ৩টায় মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের হট ফেভারিট...
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দিয়ে দেশের উন্নতি করতে না পারলে আর কোনো প্রধানমন্ত্রীকে দিয়ে পারবে না। এই সুযোগ হারালে অনেক বড় ক্ষতি হবে।’
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ সুপার পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। এতে বাসের নিচে আটকা পড়েছেন এক যাত্রী। তার...
সরকারি কোনো অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর