‘তারেক রহমান দেশের উন্নতি করতে না পারলে আর কোনো প্রধানমন্ত্রী পারবেন না’

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দিয়ে দেশের উন্নতি করতে না পারলে আর কোনো প্রধানমন্ত্রীকে দিয়ে পারবে না। এই সুযোগ হারালে অনেক বড় ক্ষতি হবে।’

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০১:১০ পিএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দিয়ে দেশের উন্নতি করতে না পারলে আর কোনো প্রধানমন্ত্রীকে দিয়ে পারবে না। এই সুযোগ হারালে অনেক বড় ক্ষতি হবে।’

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন, পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় হাম নিয়ে মন্ত্রী বলেন, ‘হাম একেবারে দূর করতে না পারলেও আমরা চতুর্দিক থেকে হামকে নিয়ন্ত্রণ করতে পেরেছি।’

ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই মাস আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। গতবারের তুলনায় ডেঙ্গু এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে আছে। সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে।’

করোনার সময় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে যে মৃত্যুর হার কম ছিল তা এ দেশের চিকিৎসকদের সফলতা বলে জানান তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করতে চান। স্বাস্থ্য মন্ত্রণালয় সে লক্ষ্যে কাজ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবার উচিত প্রধানমন্ত্রীকে সহযোগিতা দেওয়া। ১৫ আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেদিন তিনি বিশেষ কিছু দেখাবেন।’

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এই প্রত্যাশার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
দীর্ঘ ১১ বছর পর নতুন পে–স্কেল পাচ্ছেন প্রজাতন্ত্রের কর্মীরা। তবে এটি বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে, বলছেন অর্থনীতিবিদরা। খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা তাদের। চাপ সামাল...
যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতে হরমুজ প্রণালিতে নিরাপত্তা উদ্বেগের কারণে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে কাতার এনার্জি। এর আওতায় ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ক্রেতা দেশের কাছে এলএনজি সরবরাহ বন্ধ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর