হবিগঞ্জে ৩ নদীর পানি বিপৎসীমার ওপরে

হবিগঞ্জের খোয়াই, কুশিয়ারা ও সুতাং নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা কয়েক দিনের পাহাড়ি ঢল, উজান থেকে নেমে আসা পানি এবং বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম

হবিগঞ্জের খোয়াই, কুশিয়ারা ও সুতাং নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা কয়েক দিনের পাহাড়ি ঢল, উজান থেকে নেমে আসা পানি এবং বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খোয়াই নদীর চুনারুঘাটের বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার ২২০ সেন্টিমিটার এবং হবিগঞ্জের মাছুলিয়া পয়েন্টে ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে জেলার কুশিয়ারা ও সুতাং নদীর পানিও বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে।

এদিকে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ বাঁধ ও নদীতীর পর্যবেক্ষণ করছেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

টানা কয়েক দিনের পাহাড়ি ঢল, উজান থেকে নেমে আসা পানি। ছবি: ইনডিপেনডেন্টকর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা দেখা দেয়নি। তবে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, ভারতের উজান এলাকায় বিশেষ করে খোয়াই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি দ্রুত বেড়েছে। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, শুক্রবারের মধ্যে পানি কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। তবে উজানে আরও বৃষ্টিপাত হলে নদীর পানি বেড়ে কিছু নিম্নাঞ্চল বা বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা থাকতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চেঙ্গী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 
পাখি নিয়ে বাবু হোসেন ও আল আমিন খেলাধুলা করছিল। হঠাৎ পাখি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ছোট ভাই বাবু হোসেন ঘর থেকে একটি ছুরি নিয়ে বড় ভাই আল আমিনকে ছুরিকাঘাত করে। এতে আল আমিন গুরুতর আহত...
ভারী বর্ষণে বিপর্যস্ত বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির জনজীবন। সেই সাথে পাহাড়ধস ও রাস্তা তলিয়ে বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম এবং পাহাড়ি বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সাজেকে আটকা পড়েছে ৫...
হাসপাতালটির প্রয়োজনীয় লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা ছিল না। এছাড়া চিকিৎসা সেবা প্রদান ও হাসপাতাল পরিচালনায় আরও বেশ কিছু অনিয়ম ও অসংগতি পাওয়া যায়। লাইসেন্স না থাকা এবং নানা অনিয়মের অপরাধে ভোক্তা...
জলবায়ু পরিবর্তনের প্রভাব আর আশঙ্কা নয়, বাংলাদেশ এখন সেই বাস্তবতার মুখোমুখি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই মিলে চেষ্টা করলে পরিবেশের বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেন...
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার হাইকোর্টের এক আদেশে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রাখা হয়েছে। ওই নির্বাচনের ফল প্রকাশ ও তাঁর সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে আর বাধা নেই।
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। সে লক্ষ্যে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের...
লোডিং...

এলাকার খবর