খুলনায় মেয়েকে হত্যার পর বস্তাবন্দি করেন মা-বাবা, নেপথ্যে যে কারণ

খুলনায় দশম শ্রেণির ছাত্রী আরফানা হোসেন নির্জনাকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ফেলে দেওয়ার অভিযোগে মা গ্রেপ্তার হয়েছেন। পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০২:১৬ পিএম

খুলনায় এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। নিহতের নাম আরফানা হোসেন নির্জনা। তাকে হত্যার পর ঘটনা ভিন্নখাতে নিতে মরদেহ বস্তায় ভরে অন্যত্র ফেলে আসে তার মা-বাবা। পুলিশ জানিয়েছে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানান নিহতের মা আরিফা ইয়াসমিন সীমা।

শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, গত ৮ জুলাই নগরীর নিরালা প্রান্তিক আবাসিক এলাকার তিন নম্বর রোডে বস্তাবন্দি এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১০ জুলাই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পরে জানা যায় এটি আরফানা হোসেন নির্জনা নামের দশম শ্রেণির এক ছাত্রীর মরদেহ। নির্জনা নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা মো. আলিম হোসেন আকাশ ও আরিফা ইয়াসমিন সীমা দম্পত্তির একমাত্র মেয়ে। 

পুলিশ কমিশনার জানান, মরদেহ উদ্ধারের পর নিহতের মা সীমাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভ্রান্তিমূলক তথ্য দেন। পরে পুলিশের আরও জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা শিকার করেন। সীমার দাবি, নির্জনা অস্টম শ্রেণিতে পড়া অবস্থায় এক বিবাহিত ছেলের সাথে প্রেম করে বিয়ে করে। বর্তমানে রনি নামে আরেক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তিন দিন বাড়ির বাইরে ছিল সে। আর এটি নিয়ে তাদের পারিবারিক কলহ সৃষ্টি হয়। ঘটনার রাতে মা ও মেয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সীমা মেয়েকে মারধর করেন। পরে পাশের রুম থেকে বাবা আকাশ একটি কাঠের বাতা এনে আঘাত করলে সেটি নির্জনার মাথায় লাগে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নির্জনার বাবা মো. আলীম হোসেন আকাশ শ্বশুরবাড়ি এলাকায় থাকেন, ছোটখোটো ব্যাবসা করেন। আকাশ ও সিমা মাদকাসক্ত ছিল বলে জানা গেছে। আকাশ বর্তমানে পলাতক। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।

বাগেরহাটে চাকলাদার আবুল কালাম (৬০) নামের এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত তিন দিনে এটি তৃতীয় অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম ইউনিট কাজ করছে।
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। পরে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে বিচ্ছিন্ন পায়ের অংশ ছাড়াই মরদেহ...
রাজধানীর হাতিরঝিলের রেইনবো ক্রসিং সংলগ্ন লেক থেকে ৬৫ বছর বয়সী মো. আজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে বীর উত্তম খেতাবে ভূষিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের প্রতি আহ্বান জানিয়েছেন রাওয়া চেয়ারম্যান ব্রিগ. জেন. (অব) আব্দুল হক। 
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্টবেঙ্গল রেজিমেন্ট যদি বিদ্রোহ না করতো তাহলে বাংলাদেশ এখনও পাকিস্তানই থাকত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে মোট মৃত্যু বেড়ে ৭৫৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে, আর মোট...
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে দেশে আরও ৫টি শিশু হাসপাতাল চালু করা হবে। এছাড়া উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীতকরণ, স্বাস্থ্যখাতে প্রায় ৭০ হাজার কোটি টাকার বরাদ্দ এবং ৫...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর