বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে উত্তরায় বাসচাপায় ২ সাংবাদিক নিহত 

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম

বিশ্বকাপ খেলা দেখা শেষে বাড়ি ফেরার পথে রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। তারা দুজনে উত্তরা প্রেস ক্লাবের সদস্য ছিলেন।

বৃহস্পতিবার ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টর জসিমউদদীন বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্তের সাংবাদিক সাকিবুল হাসান। সাকিবুল উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রাজু আপ্যায়ন সম্পাদক।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা দেখে বাসায় ফিরছিলেন তারা। পথে উত্তরা ৩নং সেক্টরে জসিমউদদীন বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের চাপা দেয় একটি বাস।

ওসি জানান, গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

নেত্রকোণায় আর্জেন্টিনা-ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবল খেলা শেষে আর্জেন্টিনা সমর্থকদের জয়োল্লাসের ভিডিও ধারণ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে ছিটকে পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় জাহাঙ্গীরের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আলমগীর মিয়া (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
একশো মিলিমিটার বৃষ্টিতেই ডুবে যায় রাজধানী। সীমাহীন ভোগান্তিতে পড়েন নগরবাসী। এমন পরিস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নাগরিক...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরু আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে...
বন্যায় ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সাড়ে ৬২ হাজার হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে সবজির খেতও।
গোল্ডেন বুটের লড়াইয়ে আবারও এগিয়ে গেলেন লিওনেল মেসি। এমবাপ্পের সমান ৮ গোল হলেও অ্যাসিস্টে এগিয়ে এলএমটেন। তৃতীয়স্থান ও ফাইনাল, দুজনেই পাচ্ছেন আরও একটি করে ম্যাচ। গোল্ডেন বলের দৌড়েও মেসিই সবচেয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর