সফর সংক্ষিপ্ত করে স্পিকার থাইল্যান্ড থেকে ফিরতে পারেন আজই

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১০:৩১ এএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই একদিনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন, এমন খবরের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাইল্যান্ড থেকে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আজ শুক্রবার দুপুরেই তিনি দেশে ফিরতে পারেন।

বিবিসি বাংলা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, স্পিকার দেশে না থাকায় রাষ্ট্রপতি এখনও পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি।

বঙ্গভবনের এক কর্মকর্তা বলেন, বিষয়টাতে তাড়াহুড়ো করার কিছু নেই। মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। এখন জাতীয় সংসদের স্পিকার দেশে ফিরলে তার কাছে পদত্যাগপত্র দেবেন রাষ্ট্রপতি।

বিবিসি বাংলা বলছে, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে আছেন। তিনি সফর সংক্ষিপ্ত করে অর্থাৎ নির্ধারিত সময়ের দুই দিন আগে শুক্রবার দেশে ফিরছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্বাক্ষরযুক্ত পত্র স্পিকারের উদ্দেশে পাঠিয়ে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতির পদত্যাগের সময় স্পিকারকে সশরীরে উপস্থিত থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা সংবিধানে নেই। কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগপত্রে স্বাক্ষর করে দেওয়া মাত্রই তার পদ শূন্য হয় এবং রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গেই স্পিকারকে দায়িত্ব নিতে হয়। সেজন্য স্পিকার দেশে ফিরলে একটা সময় ঠিক করে রাষ্ট্রপতি পদত্যাগপত্রে স্বাক্ষর করবেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীতে তিনি...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করছেন। আগামী শনিবার বা রোববার তিনি পদত্যাগ করবেন বলে নিশ্চিত করেছে পরিবার। শারীরিক অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যুক্তরাজ্যে অবস্থানকালে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন—এমন কোনো তথ্য মন্ত্রণালয় বা বাংলাদেশ মিশনের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে। তবে এখনো সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
দেশের বাজারে সোনার দাম আবার কমেছে। দুই দফা বৃদ্ধির পর এবার ভরিতে সর্বোচ্চ কমেছে ৩ হাজার ৩২৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই গভীর হচ্ছে ইরানের অর্থনৈতিক সংকট। মূল্যস্ফীতি, মুদ্রার রেকর্ড দরপতন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং অবকাঠামোগত ক্ষতির কারণে কঠিন হয়ে পড়েছে সাধারণ...
এবারের বিশ্বকাপেই লিওনেল মেসিকে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে শেষবার দেখা যাবে, এতদিন এ ধারণাই ছিল ভক্তদের। ৩৯ বছর বয়সেও সব সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সবাইকে তাক...
বাংলাদেশসহ বিশ্বের ৮০টিরও বেশি দেশের পণ্যের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ছাড়াও নতুন শুল্কারোপের তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন, জাপান,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর