চট্টগ্রাম-২ আসনের এমপি: বিএনপির সারোয়ারের কার্যক্রমে বাধা নেই

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় চট্টগ্রাম-২ আসনের বিএনপির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের সংসদ সদস্য পদ স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে সংসদ সদস্য হিসেবে তার কার্যক্রম চালাতে আপাতত বাধা নেই। 

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ায় সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বর্তমানে কোনো আইনগত বাধা নেই।

এর আগে, ৯ জুলাই সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে রায় দিয়েছিলো হাইকোর্ট। যার প্রেক্ষিতে একই দিন সন্ধ্যায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। 

তবে চট্টগ্রাম-২ আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নুরুল আমীন হাইকোর্টের লিখিত রায় প্রকাশের আগেই শপথ পড়ানোয় এর কার্যকারিতা স্থগিত চান এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার যেন সংসদ অধিবেশনে অংশ নিতে না পারেন-এ সংক্রান্ত নিষেধাজ্ঞা চান। 

তবে মঙ্গলবার সারোয়ার আলমগীরের পক্ষে হাইকোর্টের রায় প্রকাশ পাওয়ায় আপিল বিভাগ আজ আদেশ না দিয়ে রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেন।

 

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তার আসামিকে নতুন মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধার আশঙ্কার কথা তুলে ধরে...
ক্ষুদে খেলোয়ারদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, তোমরা এবার ওয়ার্ল্ড কাপ কে কে দেখেছো? আর্জেন্টিনার সমর্থক কারা ছিলেন? ব্রাজিলের সমর্থক কারা ছিল? আমিও ব্রাজিলের সমর্থক ছিলাম, হেরে গেছি। তবে স্পেন...
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘দেশে সারের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুত রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।’
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে। কে মনোনয়ন পাবেন সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ...
বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল এবং হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে...
ফরিদপুরের সালথা উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১৭ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে তাকে কারণ...
ওই সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে আউট হয়েছেন ৯ বলে ২০ রান করেই। এরপর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এমন দুর্দান্ত...
কক্সবাজারের মহেশখালীর জেলের হাতে উদ্ধার হয়েছেন শ্রীলঙ্কার দুই জেলে। গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ৩৬ দিন সাগরে ভাসেন তারা। শেষমেষ বাংলাদেশের জলসীমায় উদ্ধার হন। বাঁচার আশা ছেড়ে দেয়া দুই বাবা-ছেলে,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর