রাষ্ট্রপতি নির্বাচন হবে যথাসময়ে, মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত দলের: মির্জা ফখরুল

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে। কে মনোনয়ন পাবেন সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনাল রোড়ে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে। কে মনোনয়ন পাবেন সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনাল রোড়ে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে। দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে।’

স্থানীয় নির্বাচনে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘এখানে আমাদের কিছু করার নেই। সম্পূর্ণ বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। আমাদের মন্ত্রণালয় থেকে এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’

জামায়াতের আমির বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘জামায়াতের আমির সিলেটে কী বক্তব্য দিয়েছেন এটি তার ব্যাপার। আমরা খুব পরিষ্কার করে বলি–আমরা একটি উদারপন্থি রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে আমরা আজ সংসদে দুই-তৃতীয়াংশ আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয় বিএনপি পাঁচ পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। সুতরাং বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন, তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ড সেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর জামায়াতের আমির সাহেব উনি উনার গণতন্ত্রটা ভালোভাবে পড়বেন, তাহলে কী ব্যবস্থা হবে, দেখা যাবে উনার গণতান্ত্রিক রাজনৈতিক দল কিনা সেটি উনারাই বিবেচনা করবেন।’ 

কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন।

এর আগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে পল্লী মেলা-২০২৬-এর উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। একইসঙ্গে বিআরডিবির বিভাগীয় দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে সুফলভোগীদের মাঝে গাছের চারা বিতরণ এবং ঋণের চেক বিতরণ কর্মসূচি পালন করেন।

চট্টগ্রামে আইনজীবী সমিতির এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই চলছে। তদন্তে অভিযোগের...
সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব‍্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন যা যা সুবিধা পাওয়ার সবই পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
চীন একসময় বাংলাদেশের উন্নয়ন অংশীদার ছিল, এরপর বিনিয়োগ অংশীদার এবং বর্তমানে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
ভারতের বিদায়ী শিক্ষামন্ত্রীর উত্থান-পতন
আজ থেকে প্রায় ৩০ বছর আগে, ১৯৯৭ সালে ভারতের উড়িষ্যা রাজ্যে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত হয়েছিলেন এক তরুণ ছাত্রনেতা। সেই আন্দোলনই রাজনীতিতে তাঁর উত্থানের পথ খুলে দেয়। তিনি...
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ দেশের সমুদ্র বন্দরের জন্য জারি করা বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর