ফিরে দেখা জুলাই অভ্যুত্থান

এই দিনে এক দফা ঘোষণা দেন সমন্বয়করা

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৭:৫৫ এএম

শেখ হাসিনা সরকার পতনের সবকিছু নির্ধারণ হয় ২৪ এর ৩ আগস্ট। এদিন সরকার পতনের এক দফা ঘোষণা দেয় আন্দোলনকারীরা। অন্যদিকে সেনাসদরে বিভিন্ন স্তরের সেনাদের সাথে বৈঠক শেষে জনগণের পাশে থাকার ঘোষণা দেন সেনাপ্রধান। আর ছাত্র-জনতার দাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকার পতনের এক দফা ঘোষণা দেওয়া হয় ২৪ এর ৩ আগস্ট। এদিন প্রভাত প্রেরণায় কর্মসূচির পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ও চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় হয় সমাবেশ।

লাখো মানুষের উপস্থিতিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অন্যদিকে আন্দোলনকারীদের গণভবনে আলোচনায় বসার আহ্বান জানান শেখ হাসিনা। 

শহীদ মিনারে লাখো মানুষের সমাবেশে সরকার পতনের এক দফা ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। একই সাথে জাতীয় সরকার গঠনেরও দাবি জানান তিনি। এছাড়া ৪ আগস্ট থেকে সরকারকে অসহযোগের জন্য সর্বাত্মক জনঅভ্যুত্থান ঘোষণাও দেওয়া হয়। 

আন্দোলনকারীদের সরকার পতনের দাবির বিপরীতে পাল্টা কর্মসূচি হিসেবে দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচি দেয় আওয়ামী লীগ।

এদিকে ছাত্র-জনতার দাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিন সব থেকে বড় সিদ্ধান্ত আসে সেনাসদর থেকে। বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।পরে গণমাধ্যমে ব্রিফিংয়ে জনগণের পাশে থাকার ঘোষণা দেন সেনাপ্রধান। 

পরিস্থিতি খুবই জটিল বুঝতে পেরে এ দিন কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দেন ততকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
নোট অব ডিসেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকার আগ্রহী নয়, জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর