সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে যা বলল পুলিশ অ্যাসোসিয়েশন

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৯ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই-বাছাইবিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে এ ধরনের অপপ্রচারে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সম্প্রতি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কতিপয় ব্যক্তি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি), অফিসার ইনচার্জ (ওসি)সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া মনগড়া ও কাল্পনিক তথ্য প্রকাশ করে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে, কোনো কর্মকর্তা নতুন দায়িত্ব পাওয়ার পরই তাকে লক্ষ্য করে এ ধরনের অপপ্রচার বাড়ানো হচ্ছে।

এতে আরও বলা হয়, নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সক্রিয়কর্মী পরিচয় দেওয়া কিছু ব্যক্তি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে জনমনে বিদ্বেষ সৃষ্টি এবং তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, হত্যা, দমন-পীড়ন, নির্যাতন বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কেবল বিগত সরকারের আমলে দায়িত্ব পালন করেছেন—এমন অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে দাবি করা হয়, এসব অপপ্রচারের উদ্দেশ্য হলো পুলিশ কর্মকর্তাদের মনোবল দুর্বল করা, সদ্য পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের বিতর্কিত করা, পুলিশ বাহিনীকে মনোবলহীন করা, জনমনে বাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করা এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে বাধাগ্রস্ত করা।

এ অবস্থায় মানহানিকর প্রচারণা, মিথ্যা তথ্য প্রচার এবং পেশাদার পুলিশ কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টায় জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

পাশাপাশি পুলিশ বাহিনীর পেশাদারিত্ব রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

দেশজুড়ে পুলিশ সদস্যদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সদরদপ্তর। একই সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।  
পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠি বাহিনী নয় বরং পুলিশ হবে জনগণের  বন্ধু– এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্নীতিমুক্ত থেকে জনবন্ধু হিসেবে...
চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। এছাড়া, অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছে ১ লাখ ২ হাজার ৭২২ জন।...
সরকার পুলিশের ডিআইজি পদমর্যাদার ৩ জন, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১২ জন এবং পুলিশ সুপার পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি...
২০১৫ সালে রাজধানীর বাংলামোটর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে চাঁদপুর...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে আকর্ষণীয় সামুদ্রিক প্রজাতির সার্জেন্ট মেজর মাছ। রঙিন বর্ণ ও ভিন্নধর্মী গঠনের কারণে মাছটি আলীপুর মৎস্য বন্দরে এনে বরফে...
১০ বছরের সম্পর্ক। অবশেষে পরিণয়ের অপেক্ষায়। ঘণ্টা বাজতে চলেছে বিয়ের। ক্রিস্টিয়ানো রোনালদো আর জর্জিনা রদ্রিগেজ—ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত জুটি, অবশেষে বাঁধা পড়তে যাচ্ছেন এক সুতোয়। নিজ জন্মভূমি...
যুদ্ধটা শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। কিন্তু সেই যুদ্ধের নিয়ন্ত্রণ কি এখনো তাঁর হাতেই? যদিও হোয়াইট হাউস বলছে—সব পরিকল্পনা অনুযায়ী চলছে। কিন্তু পর্দার আড়ালের খবর সম্পূর্ণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর