সরকার এখন বিরোধীদল দমন করছে: মিয়া গোলাম পরওয়ার 

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম

সরকার বিরোধীদল দমনে কাজ করছে অভিযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, টকশোতে বিরোধী দল নিয়ে যত কটুক্তি, সরকারি দপ্তরে তত প্রমোশন। সোমবার রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্বালানির মূল্য বৃদ্ধিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত, বিরোধীদল দমনে কাজ করছে। টকশোতে যত বিরোধী দল নিয়ে কটুক্তি কথা সরকারি দপ্তরে তত প্রমোশন।

এসময় সরকারের দুর্নীতি, চাঁদাবাজি ও অব্যবস্থাপনার কারণে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে বলে তিনি অভিযোগ করেন। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার যখন সংবিধান ও বিরোধী দল দমনে ব্যস্ত, তখন সাধারণ মানুষ গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপে চরম দুর্ভোগে পড়ছে। 

তিনি অভিযোগ করেন, মহেশখালীর এলএনজি অবকাঠামোয় দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। 

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে দুই দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। অনেক গ্রাহক ভূতুড়ে বিদ্যুৎ বিলের শিকার হচ্ছেন। 

এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

এনসিপি আহ্বায়ক বলেন, দেশে আমলাতান্ত্রিক দলীয়করণ, চাঁদাবাজি, দুর্নীতি আবার হচ্ছে। দেশের পরিবর্তন শুধু হয়েছে লন্ডনগামী ব্যক্তিদের। গত ২ বছরে দেশের অগ্রগতি হয়; সরকারের ৫ মাস হলেও, দেশে হাসিনার পতনের...
অন্তর্বর্তী সরকারকে বিএনপি, সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি সুষ্ঠুভাবে কাজ করতে দেয়নি বলে অভিযোগ করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। রোববার রিপোটার্স ইউনিটিতে ‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক,...
স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলার সবখানে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির প্রার্থী থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার চট্টগ্রামে 'পাহাড়ে জুলাই' নামক অনুষ্ঠানে তিনি এ কথা...
বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং ন্যায়ভিত্তিক সামাজ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী...
২০১৫ সালে রাজধানীর বাংলামোটর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে চাঁদপুর...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে আকর্ষণীয় সামুদ্রিক প্রজাতির সার্জেন্ট মেজর মাছ। রঙিন বর্ণ ও ভিন্নধর্মী গঠনের কারণে মাছটি আলীপুর মৎস্য বন্দরে এনে বরফে...
১০ বছরের সম্পর্ক। অবশেষে পরিণয়ের অপেক্ষায়। ঘণ্টা বাজতে চলেছে বিয়ের। ক্রিস্টিয়ানো রোনালদো আর জর্জিনা রদ্রিগেজ—ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত জুটি, অবশেষে বাঁধা পড়তে যাচ্ছেন এক সুতোয়। নিজ জন্মভূমি...
যুদ্ধটা শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। কিন্তু সেই যুদ্ধের নিয়ন্ত্রণ কি এখনো তাঁর হাতেই? যদিও হোয়াইট হাউস বলছে—সব পরিকল্পনা অনুযায়ী চলছে। কিন্তু পর্দার আড়ালের খবর সম্পূর্ণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর