বন্ধুরাই ট্রাম্পের হাত ছেড়ে দিচ্ছে?

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৯:৪২ পিএম

যুদ্ধটা শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। কিন্তু সেই যুদ্ধের নিয়ন্ত্রণ কি এখনো তাঁর হাতেই? যদিও হোয়াইট হাউস বলছে—সব পরিকল্পনা অনুযায়ী চলছে। কিন্তু পর্দার আড়ালের খবর সম্পূর্ণ ভিন্ন। ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্ররাই এখন উদ্বিগ্ন। তাঁদের আশঙ্কা—ইরানকে চাপে ফেলতে গিয়ে উল্টো নিজেই চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এমনকি কেউ কেউ বলছেন, যুদ্ধের স্টিয়ারিং হুইল এখন আর ওয়াশিংটনের হাতে নেই... চলে গেছে তেহরানের হাতে! তাহলে কি যুদ্ধের আসল বোতামটাই ফসকে গেল ট্রাম্পের হাত থেকে? মিত্রদের চোখেই কি ব্যর্থ ট্রাম্প?

শুরুতে পরিকল্পনা ছিল একেবারে পরিষ্কার। টমাহক ক্ষেপণাস্ত্রের দ্রুত হামলা, ইরানের সামরিক সক্ষমতায় বড় ধাক্কা, তারপর বিজয়ের ঘোষণা—অনেকটা আগের সীমিত সামরিক অভিযানের মতো। ট্রাম্পের মিত্ররাও ভেবেছিলেন—কয়েক দিনেই সব শেষ হয়ে যাবে। কিন্তু দুই সপ্তাহ না পেরোতেই হোয়াইট হাউসের ভেতরে নতুন হিসাব। ট্রাম্পের ঘনিষ্ঠ এক ব্যক্তির স্বীকারোক্তি, ‘মাঠের লড়াইয়ে আমরা ইরানকে আঘাত করেছি। কিন্তু আসল কার্ড ইরানের হাতেই।’ অর্থাৎ... যুদ্ধ কত দিন চলবে... যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত স্থলবাহিনী নামাতে হবে কি না... এসব নির্ধারণ করছে ইরানের পদক্ষেপ।

ইরান বেছে নিয়েছে ভিন্ন কৌশল। সরাসরি বড় যুদ্ধ নয়; হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে চাপ। তেলের দাম ৭০ থেকে ১০০ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রেও বেড়েছে জ্বালানির দাম। অর্থাৎ যুদ্ধের চাপ এখন শুধু যুদ্ধক্ষেত্রে নয়... ট্রাম্পের রাজনীতিতেও। হোয়াইট হাউস অবশ্য দাবি করছে—অভিযান সফল। কিন্তু একই সময়ে নতুন সেনা পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যে। প্রায় দুই হাজার মেরিন, অ্যাম্ফিবিয়াস আক্রমণ সক্ষমতা, বন্দর দখল থেকে সীমিত স্থল অভিযান—সব প্রস্তুতি। এতেই প্রশ্ন উঠছে—যদি সবকিছু নিয়ন্ত্রণে থাকে, তাহলে এত বড় সামরিক প্রস্তুতির কী প্রয়োজন?

ট্রাম্পের ‘America First’ শিবিরও এখন বিভক্ত। তাদের বক্তব্য—স্থলযুদ্ধে নামা মানেই হবে সেই দীর্ঘ মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়া... যে যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েই ট্রাম্প রাজনীতি করেছেন। তাদের পরামর্শ—সাইবার হামলা চালান, প্রয়োজনে মিত্র নৌবাহিনী ব্যবহার করুন, কিন্তু মার্কিন সেনাকে ইরানের মাটিতে নামাবেন না। একবার সেনা নামলে... ফিরে আসার পথ আর সহজ থাকবে না।

ট্রাম্পের জন্য আরেকটি বড় দুশ্চিন্তা ইরানের নেতৃত্ব। মার্কিন হামলায় নিহত হয়েছেন সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি। এখন নেতৃত্বে তাঁর ছেলে মোজতবা খামেনি। ট্রাম্পের ঘনিষ্ঠদেরই প্রশ্ন—‘যার বাবা ও পরিবারের সদস্যরা যুদ্ধে নিহত হয়েছেন... সে কি আরও নমনীয় হবে, নাকি কঠোর?’ ট্রাম্পের রাজনৈতিক ঝুঁকিও কম নয়। মিত্ররা বলছেন, স্থলযুদ্ধে জড়িয়ে পড়লে ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমতে পারে। কারণ আমেরিকার ভোটারদের একটি বড় অংশ নতুন মধ্যপ্রাচ্য যুদ্ধ চায় না।

এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই—যুদ্ধ কি এখনো ট্রাম্প চালাচ্ছেন... নাকি যুদ্ধের গতি ইরান নির্ধারণ করছে? হোয়াইট হাউস বলছে—বিজয় সময়ের অপেক্ষা। কিন্তু ট্রাম্পের নিজের মিত্ররাই বলছেন—‘এখন কার্ড ইরানের হাতেই।’ প্রশ্ন উঠছে, ইরানকে সামলাতে মার্কিন সেনা কি সত্যিই তেহরানের মাটিতে নামবে? আর সেই মুহূর্তেই ঠিক হবে—এটি কি ট্রাম্পের কৌশলগত বিজয়ের গল্প... নাকি এমন এক যুদ্ধে জড়িয়ে পড়ার ইতিহাস, যেখান থেকে বেরিয়ে আসাটাই হবে সবচেয়ে কঠিন লড়াই।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদ। কিন্তু একজন মানুষকে খুঁজে পেতেই যেন থমকে গেছে তাদের সব প্রযুক্তি! পাঁচ মাসেরও বেশি সময় ধরে নেই কোনো ফোন, ল্যাপটপ, নেই কোনো ডিজিটাল সিগন্যাল।...
প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর হুংকার ও পিছু হটার প্রবণতা নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে মার্কিন গণমাধ্যমে। আন্তর্জাতিক অঙ্গন ও বাণিজ্যনীতির ক্ষেত্রে বারবার হুমকি দিয়েও বাস্তবায়নের ব্যর্থতায় ব্যাপক...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় হামলার পরিকল্পনা বাতিল করার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আজ সোমবার এ তথ্য জানিয়ছে আল জাজিরা।
সৌদিসহ আঞ্চলিক দেশগুলোকে সর্তকবার্তা দিয়েছে ইরান। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত থেকে দূরে থাকতে সৌদি আরবকে সতর্ক করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।...
জাপানের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিজুওকা শহরের ঐতিহ্যবাহী ‘গ্র্যানশিপ’ কনভেনশন সেন্টারে আজ...
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল ও...
২০১৫ সালে রাজধানীর বাংলামোটর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে চাঁদপুর...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে আকর্ষণীয় সামুদ্রিক প্রজাতির সার্জেন্ট মেজর মাছ। রঙিন বর্ণ ও ভিন্নধর্মী গঠনের কারণে মাছটি আলীপুর মৎস্য বন্দরে এনে বরফে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর