আরেকটা বিপ্লব সন্নিকটে: জামায়াত আমির 

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০১:৩০ পিএম

আরেকটা বিপ্লব সন্নিকটে জানিয়ে দেশবাসীকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, বর্তমান সরকার জাতির সাথে প্রতারণা করছে। বিএনপি ধোঁকাবাজ। আওয়ামী লীগ যা করেছে সাড়ে ১৫ বছরে, বিএনপি ৫ মাসে তা দেখিয়ে দিয়েছে।

তিনি বলেন, বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। আপস করার জন্য চাপ দেওয়া হয়েছে। গত কয়েকদিনে শিক্ষাঙ্গনে যা হচ্ছে, ছাত্র আর শিক্ষকরা আতঙ্কিত। দেশবাশীকে প্রস্তুত থাকতে হবে। আরেকটা বিপ্লব সন্নিকটে।

শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আন্দোলনে গড়ে ওঠে নাই। নেতৃত্ব দিয়েছে তরুণরা, লড়েছে সারা দেশের মানুষ। এই আন্দোলোনে কোনো একক মাস্টারমাইন্ড স্বীকার করি না। মাস্টারমাইন্ড হাজার কোটি নির্যাতিত মানুষ। তাদের নিয়ে রাজনীতি হোক এটা চাই না।

জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের রাষ্ট্রিয়ভাবে স্বীকৃতি দিতে হবে। খুনিদের বিদেশ থেকে এনে বিচার করতে হবে।

১৬ বছর ধরে নিপীড়িত বিএনপি ক্ষমতার পালাবদলে এখন আগের সরকারের মতো একই চরিত্র দেখানো শুরু করেছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এনসিপি ও জামায়াত-শিবির দেশের রাজনীতিকে বিভক্ত করেছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া...
বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছরেও কেন শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার ঢাকার সিরডাপ...
জবি ও ঢাকা কলেজে ছাত্রদল–ছাত্রশিবিরের সংঘর্ষের পর সংঘর্ষে জড়িয়েছে ঢাকা আলিয়া মাদরাসার শিক্ষার্থরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাদরাসার সামনের সড়কে দুপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া চলছিল। 
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজের আধিপত্য নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ১০ আহত হয়েছে। 
নেত্রকোণার ‘রিপন ভিডিও’ নামের সামাজিক মাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠার ঘটনায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 
শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর ও লাঞ্চনার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। তবে বিএনপি নেতাদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের...
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের অপজিটে এ ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর