ব্যাটারিতে চমক, ৮ হাজার এমএএইচ ফোন আনল রিয়েলমি

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম

বড় ব্যাটারির স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নিয়ে বাজারে এসেছে রিয়েলমি সি১০০এক্স।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সি-সিরিজের নতুন এই স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দেয় রিয়েলমি। প্রতিষ্ঠানটির দাবি, এই ফোনে ব্যবহৃত ব্যাটারি সাত বছর পর্যন্ত ভালো পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম।

রিয়েলমির ল্যাব পরীক্ষার তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে সি১০০এক্সে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা, ২১ ঘণ্টা ইউটিউব দেখা, ২৭ ঘণ্টা হোয়াটসঅ্যাপ ব্যবহার, ১৩ ঘণ্টা পর্যন্ত গেম খেলা এবং ৮০৯ ঘণ্টা স্ট্যান্ডবাই সুবিধা পাওয়া যাবে।

নতুন এই স্মার্টফোনে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এতে ৭২০×১৫৭০ পিক্সেল রেজ্যুলেশন, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং এবং ৯০ দশমিক ৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও ব্যবহার করা হয়েছে।

গেমিং ও বিনোদনের অভিজ্ঞতা উন্নত করতে এতে যুক্ত করা হয়েছে ৩০০ শতাংশ আলট্রাবুম সাউন্ড প্রযুক্তি। পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে আর্মরশেল প্রোটেকশন এবং আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা।

ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া এতে এআইভিত্তিক বিভিন্ন ফিচার, ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ফ্ল্যাগশিপ ফোনের আদলে রাউন্ডেড কর্নার ডিজাইন ব্যবহার করা হয়েছে।

দেশের বাজারে রিয়েলমি সি১০০এক্স পাওয়া যাবে গোল্ডেন কোস্ট ও ডিপব্লু টাইডস, এই দুই রঙে। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২১ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।

স্মার্টফোনটির পারফরম্যান্স আরও উন্নত করতে ৪ জিবি র‍্যাম সংস্করণে অতিরিক্ত ৮ জিবি এবং ৬ জিবি র‍্যাম সংস্করণে অতিরিক্ত ১২ জিবি ডায়নামিক র‍্যাম সুবিধা রাখা হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে রিয়েলমি। দারাজের এক ক্যাম্পেইনে স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রিয়েলমির ফোনটিতে রয়েছে ২ হাজার টাকা পর্যন্ত ছাড়। অফারটি পেতে শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি ও প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও কোচিং সংশ্লিষ্ট খাতের দেশ-বিদেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে শনিবার রাতে স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে এআইফোরবিটি...
বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি রেডমি নোট ১৭ সিরিজের উদ্যোগে ‘ম্যাক্স রিপাবলিক’ নামে একটি মিউজিক্যাল নাইট আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এ হুমকি দেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর। 
ব্যাংক থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। আলোচিত সিকদার গ্রুপের এমন প্রায় ৮০ কোটি ডলারের সম্পদ উদ্ধারে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করতে যাচ্ছে...
রোনালদোকে নিয়ে পর্তুগালের এই অবস্থার সূত্রপাত গত রোববার। নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে মাঠে নামাননি কোচ জর্জ জেসুস। পুরো সময় বেঞ্চে থাকার বিষয়টি সহজভাবে মানতে পারেননি ৪১ বছর বয়সী এ মহাতারকা।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর