রাষ্ট্রপতি পদে আলোচনায় মির্জা ফখরুল-অলি আহমদ, বিএনপির প্রার্থী ঘোষণা বুধবার

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৮:৩০ এএম

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায়। বুধবার দলীয়ভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিএনপি।

অন্যদিকে রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে নির্বাচন কমিশন। মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে পরবর্তী রাষ্ট্রপতি বিষয়ে চলছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা তথ্য ছড়াচ্ছে, যার বেশিরভাগই কল্পনাপ্রসূত।

রাজনৈতিক অঙ্গনে যাদের নিয়ে আলোচনা, তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ছাড়াও ড. আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন আর নজরুল ইসলাম খানের মতো জ্যেষ্ঠ নেতাদের নামও আসছে।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম কিনেছে বিএনপি। বিরোধী দলের পক্ষ থেকে কর্নেল অলি আহমদকে প্রার্থী ঘোষণার পর বিষয়টিও এক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। ৩৫ বছর পর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি বাচাইয়ের ক্ষেত্র তৈরি হওয়ারকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, কাকে মনোনয়ন দেওয়া হবে, এ জায়গাটাতে হয়তো বিএনপির অভ্যন্তরীণ প্রতিযোগিতা আছে। তাছাড়া কর্নেল অলিকে এনে প্রতিযোগিতার মাঠে তুলনা করার সুযোগ তারা করে দিয়েছেন। আগামী রাজনীতির জন্য বিষয়টি মাইলফলক হবে বলে আমার বিশ্বাস।

বিশ্লেষকদের আশা, সংসদ সদস্যরা এমন কাউকে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, যার রাজনৈতিক ত্যাগের পাশাপাশি সব মহলে গ্রহণযোগ্যতাও রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, একজন রাজনৈতিক, বিদগ্ধ, পরিচ্ছন্ন এবং ন্যায়পরায়ণ ও অন্য দলের মধ্যে গ্রহণযোগ্য– এরকম একজন রাষ্ট্রপতি নির্বাচন হোক, সেটাই জাতির চাওয়া হবে।

রাজনৈতিক ত্যাগের ক্ষেত্রেও অনেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাল্লাই ভারী মনে করছেন। বিশেষ করে তারেক রহমানের লন্ডনে থাকা এবং বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় দলকে নেতৃত্ব দেয়ার বিষয়টি আলোচনায় উঠে আসছে।

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। দুদকে অভিযোগটি দাখিল করে এই বিষয়ে অনুসন্ধানের জন্য অনুরোধ...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম...
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন—রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনা এটি। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া বঙ্গভবনের শীর্ষ পদের জন্য বেশ কয়েকটি নাম গুঞ্জনে...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জন্য আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব সূত্রে এ তথ্য জানা গেছে।
যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল...
হরমুজ প্রণালি খোলা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনী ইরানের পাতা মাইন হরমুজ প্রণালি থেকে অপসারণ করেছে বলেও জানান তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর।
দক্ষিণ কোরিয়ার অন্যতম আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা কোরিয়ান অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড লিটারেচার (কেএওডব্লিউএল) এবং কালচার এন্ড পিপল নিউজপেপার (সিএনপিএন) গোল্ডেন পেন অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর